সিলেট ০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎টাঙ্গাইলের উন্নয়নের রূপকার মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান আর নেই

‎
‎টাঙ্গাইলের গণমানুষের নেতা,উন্নয়নের রূপকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান পরলোক গমন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে টাঙ্গাইলসহ দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
‎
‎মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান কেবল একজন সামরিক কর্মকর্তাই ছিলেন না, বরং দেশের সেবা ও শিক্ষা বিস্তারে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।
‎তিনি ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুপূর্ব পর্যন্ত তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান (সহ-সভাপতি) হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।
‎
‎টাঙ্গাইলের আধুনিকায়নে তাঁর ভূমিকা অপরিসীম, যে কারণে তাঁকে ‘টাঙ্গাইলের উন্নয়নের রূপকার’ হিসেবে অভিহিত করা হয়। তিনি শিক্ষার প্রসারে ১৯৮৯ সালে টাঙ্গাইল শহরে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়াও ১৯৯৩ সালে তাঁর নামে একটি মাদ্রাসাও প্রতিষ্ঠিত হয়, যা ওই অঞ্চলে ধর্মীয় শিক্ষার প্রসারে ভূমিকা রাখছে।
‎
‎তিনি ১৯৮৯-১৯৯০ মেয়াদে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
‎মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর নাতি আত্মার মাগফিরাত কামনা করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সবার কাছে তার দাদার জন্য দোয়া চেয়েছেন, মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
‎
‎তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক অভিভাবককে হারালো।‎ আগামীকাল বৃহস্পতিবার ১লা জানুয়ারি বাদ জোহর বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজায় নামাজ অনুষ্ঠিত হবে।
‎”অনলাইন সিলেট নিউজ পোর্টাল’র” পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎টাঙ্গাইলের উন্নয়নের রূপকার মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান আর নেই

সময় ০৬:০৭:২০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫