সিলেট ০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তন চূড়ান্ত মনোনয়ন পেলেন ফয়সল আহমদ চৌধুরী

ফয়সল আহমদ চৌধুরী (ফাইল ছবি)

‎

‎

‎

‎আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে অবশেষে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন লাভ করেছেন ফয়সল আহমদ চৌধুরী। এর মাধ্যমে এই আসনের পূর্বঘোষিত প্রাথমিক মনোনয়নে পরিবর্তন আনল বিএনপি। এর আগে এ আসনে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল।

ফয়সল আহমদ চৌধুরীর চূড়ান্ত মনোনয়নের খবর পৌঁছানোর পর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ শেষে এই সিদ্ধান্তে সাধারণ ভোটারদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

‎

‎বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন জানান, ফয়সল আহমদ চৌধুরীর ক্লিন ইমেজ এবং তৃণমূলের সাধারণ মানুষের কাছে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি বলেন, ২০০৭ সাল থেকে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও তিনি নেতা-কর্মীদের আগলে রেখেছেন এবং এলাকার মানুষের জন্য নিরলস কাজ করেছেন। এই আসনে ফয়সল চৌধুরী ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে দলীয় কোন্দল বাড়ার ঝুঁকি ছিল এবং জয়লাভ করা কঠিন হতো।

‎

‎উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ফয়সল আহমদ চৌধুরী ধানের শীষের প্রার্থী ছিলেন। সেই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে বিএনপি নির্বাচন বর্জন করলেও, মাত্র দুই ঘণ্টার ভোটে তিনি ১ লাখ ৮ হাজার ৮৯ ভোট পেয়েছিলেন, যা এলাকায় তাঁর জনপ্রিয়তার অকাট্য প্রমাণ হিসেবে গণ্য করা হয়।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তন চূড়ান্ত মনোনয়ন পেলেন ফয়সল আহমদ চৌধুরী

সময় ০৫:০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫