সিলেট ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

বিয়ানীবাজারের জুলাই শহীদদের কবরে  ইউএনও’র শ্রদ্ধা নিবেদন

‎বিয়ানীবাজারের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার। ২০২৪ সালের জুলাই-আগষ্টে ফ্যাসিবাদ বিরোধী শহীদ সন্তানদের কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

শনিবার সকাল থেকে তিনি এ কর্মসূচি শুরু করেন। শুরুতে পৌরশহরের ফতেহপুরস্থ পারিবারিক কবরস্থানে শহীদ সাংবাদিক আবু তাহের মো: তুরাবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। তখন তার আত্মার মাগফেরাতের জন্য মোনাজাত করেন ইউএনওসহ অন্যরা। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুর রহমান, একাডেমিক সুপার ভাইজার আরিফুল ইসলাম, মুড়িয়া ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুন, শহীদ সাংবাদিক তুরাবের ভাই আবু জাফর মো: জাবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

‎এরপর মুল্লাপুরে শহীদ তারেক আহমদ ও শহীদ ময়নুল ইসলাম এবং পরে চারখাইয়ে শহীদ সোহেল আহমদের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার। অপর শহীদ রায়হান আহমদকে তার নিজ জেলায় দাফন করা হয়েছে।

‎ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে ইউএনও উম্মে হাবিবা মজুমদার বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না। আমরা সব সময় তাদের পরিবারের পাশে রয়েছি এবং বিভিন্নভাবে সহযোগিতা করছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

বিয়ানীবাজারের জুলাই শহীদদের কবরে  ইউএনও’র শ্রদ্ধা নিবেদন

সময় ০৮:১৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫