সিলেট ০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎টাঙ্গাইলে জেলা প্রশাসকের উদ্যোগে ৫ শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ‎

জেলা প্রশাসক শরীফা হক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

টাঙ্গাইলে জেঁকে বসেছে তীব্র শীত। অসহায় ও ছিন্নমূল মানুষের এই দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ করা হয়।
‎
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত সহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
‎
‎অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হচ্ছে। জেলার সকল উপজেলায় মোট ২০ হাজার কম্বল বিতরণ করা হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সকল অসহায় ও দুস্থদের মাঝে এই কম্বল বিতরণ সম্পন্ন করা হবে বলে তিনি জানান।
‎
‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১৫ হাজার এবং প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৫ হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে।
‎জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, তীব্র শীতে যেন কোনো মানুষ কষ্ট না পায়, সেজন্য জেলা প্রশাসন সর্বদা সজাগ রয়েছে এবং এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
‎

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎টাঙ্গাইলে জেলা প্রশাসকের উদ্যোগে ৫ শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ‎

সময় ০৬:৪২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫