সিলেট ০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎সিলেটে প্রবাসীদের জন্য হচ্ছে ‘এনআরবি স্মার্ট সিটি’ ও বিশেষ পল্লী করা হচ্ছে।

একজন প্রবাসীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

‎

‎সিলেটে নিরাপদ বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে একটি ডেডিকেটেড এনআরবি বিনিয়োগ জোন গড়ে তোলা হতে পারে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসন আয়োজিত এক বর্ণাঢ্য প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

‎সচিব আব্দুন নাসের খান সিলেটে একটি এনআরবি স্মার্ট সিটি’ গড়ে তোলার প্রস্তাব দেন, প্রবাসীদের বিনিয়োগে জমি সংক্রান্ত জটিলতা ও নিরাপত্তার মতো সব ধরনের ভোগান্তি দূর করার ওপর তিনি বিশেষ জোর দেন তিনি।

‎

‎সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, শহরে বিশেষ ‘প্রবাসী পল্লী’ তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী ৬ মাসের মধ্যেই এর দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই পল্লীতে প্রবাসীদের জন্য থাকবে আধুনিক ও নিরাপদ সব নাগরিক সুবিধা।

‎

‎বিশ্বের ১২টি দেশ থেকে আগত সিলেটের ১০৩ জন প্রবাসীকে তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে কিনব্রিজ এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবি নজরুল অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো.রেজা-উন- নবী। সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। পুলিশ সুপার কাজী আখতারুল আলম।

‎

‎এই উদ্যোগ সফল হলে প্রবাসী সিলেটিরা নিজ ভূমিতে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করতে পারবেন, যা আঞ্চলিক অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

‎

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎সিলেটে প্রবাসীদের জন্য হচ্ছে ‘এনআরবি স্মার্ট সিটি’ ও বিশেষ পল্লী করা হচ্ছে।

সময় ০৪:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫