সিলেট ০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

হবিগঞ্জ-৪ আসনে এনসিপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

‎
‎হবিগঞ্জ-০৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে নাহিদ উদ্দিন তারেকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
‎
‎বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) চুনারুঘাট উপজেলা নির্বাচন অফিস থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীর পিতা। এ সময় জাতীয় নাগরিক পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎এনসিপি সূত্রে জানা যায়, পাহাড়, চা-বাগান ও নদীবিধৌত চুনারুঘাট–মাধবপুর উপজেলার প্রায় পাঁচ লক্ষ ভোটারের সমর্থন প্রত্যাশা করছেন নাহিদ উদ্দিন তারেক। তিনি শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
‎দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে নাহিদ উদ্দিন তারেক বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে তিনি রাজনীতিতে সক্রিয় হয়েছেন।
‎জনপ্রতিনিধি না থাকলেও নিজ এলাকার রাস্তা-ঘাট ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তিনি ব্যক্তিগতভাবে ভূমিকা রাখার চেষ্টা করেছেন বলে জানান তিনি।
‎
‎এনসিপি প্রার্থীর প্রত্যাশা, নির্বাচিত হলে হবিগঞ্জ-৪ আসনের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, যোগাযোগ ও সংস্কৃতিসহ সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবেন।
‎
‎উল্লেখ্য, শাপলা কলি প্রতীক নিয়ে ভোটের মাঠে নামতে ইতোমধ্যে প্রচার-প্রস্তুতি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

হবিগঞ্জ-৪ আসনে এনসিপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সময় ০৩:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫