সিলেট ০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
News Title :
‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান হরষপুর পুলিশ ফাঁড়িতে ‘হুমকি’ অভিযোগ মিথ্যা-আলফাজ মহলদারের প্রতিবাদ ‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু

‎টাঙ্গাইল-৫ দলীয় মনোনয়ন না পেয়েও ভোটের মাঠে ফরহাদ ইকবাল, পাল্টে যেতে পারে সমীকরণ!‎

এডভোকেট মোহাম্মদ ফরহাদ ইকবাল

‎আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে টাঙ্গাইলের রাজনীতি।
‎সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
‎সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেন। অ্যাডভোকেট ফরহাদ ইকবাল নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

‎দীর্ঘদিন ধরে টাঙ্গাইল-৫ আসনে বিএনপির শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে সক্রিয় ছিলেন ফরহাদ ইকবাল। তৃণমূল পর্যায়ে তার ব্যাপক জনপ্রিয়তা থাকলেও, বিএনপ’র প্রভাবশালী নেতা, কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু-কে চূড়ান্ত মনোনয়ন প্রদান করেছে দলটি।

‎দলীয় মনোনয়ন না পেলেও স্থানীয় নেতাকর্মীদের চাপ ও সমর্থকদের অনুরোধে নির্বাচনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ফরহাদ ইকবাল।
‎গতকাল মনোনয়নপত্র সংগ্রহের নিজের অনড় অবস্থানের জানান দিলেন এই তুখোড় রাজনীতিবিদ।

‎রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে ফরহাদ ইকবালের রয়েছে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এবং তৃণমূলের সঙ্গে গভীর যোগাযোগ। বিএনপির মনোনীত প্রার্থীর পাশাপাশি ফরহাদ ইকবালের এই অবস্থান টাঙ্গাইল-৫ আসনের নির্বাচনী সমীকরণ বদলে দিতে পারে। এর ফলে ভোটের লড়াইয়ে ত্রিমুখী বা বহুমাত্রিক প্রতিযোগিতার সম্ভাবনা তৈরি হয়েছে।তবে সাধারণ ভোটারদের ধারণা, শেষ পর্যন্ত তিনি ভোটের মাঠে থাকবেন? না-কি প্রত্যাহার করবেন? সেটা এখন দেখার অপেক্ষায় রাজনৈতিক মহলের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার

‎টাঙ্গাইল-৫ দলীয় মনোনয়ন না পেয়েও ভোটের মাঠে ফরহাদ ইকবাল, পাল্টে যেতে পারে সমীকরণ!‎

সময় ১০:৩৯:০০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫