সিলেট ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন সদর থানার এএসআই বিপুল ইসলাম

‎

‎টাঙ্গাইল সদর থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. বিপুল ইসলাম তাঁর কর্মদক্ষতা, সততা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ নভেম্বর ২০২৫ মাসের জন্য টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন।

‎রবিবার (২১ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভায় তাঁকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়। সভায় এএসআই মো. বিপুল ইসলামের হাতে শ্রেষ্ঠ অফিসারের সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

‎জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নভেম্বর মাসে টাঙ্গাইল সদর থানা এলাকায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। মাদক উদ্ধার ও অপরাধী দমনে বিশেষ ভূমিকা। জনসেবায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন। বিচক্ষণতার সাথে মামলার রহস্য উদঘাটন। এই বিশেষ দিকগুলোর ওপর ভিত্তি করেই তাঁকে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।

‎সম্মাননা পাওয়ার পর এএসআই মো. বিপুল ইসলাম জানান, এই স্বীকৃতি তাঁর কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। তিনি ভবিষ্যতে আরও সততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

‎এদিকে, তাঁর এই অর্জনে টাঙ্গাইল সদর থানার সকল সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

‎

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন সদর থানার এএসআই বিপুল ইসলাম

সময় ১১:১২:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫