
জুলাই গণ-অভ্যুত্থানের অগ্রসৈনিক শহীদ শরিফ ওসমান হাদীকে হত্যাকারীদের বিচারের দাবীতে বানিয়াচংয়ে ছাত্র-জনতার উদ্যোগে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) আসরের নামাজের পর স্থানীয় শহীদ মিনারের সমাবেশে বক্তব্য রাখেন গুরুতর আহত জুলাই বিপ্লবী সাদ্দাম হোসেন, জুলাই যোদ্ধা রিমন আহমেদ, জুলাই যোদ্ধা খাইরুল ঠাকুর, হবিগঞ্জ জেলা জমিয়তে উলামা ইসলামের সেক্রেটারী মাওরানা বশির আহমেদ, হবিগঞ্জ জেলা এনসিপি সদস্য সাংবাদিক জীবন আহমেদ লিটন, জুলাই যোদ্ধা সেজু আহমেদ, আহত জুলাই যোদ্ধা সাংবাদিক শেখ সফিকুল ইসলাম সফিক, ছাত্রদল নেতা ইজাজুল ইসলাম, শহীদুল ইসলাম, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আনাসের ভাই শহীদ পরিবারের প্রতিনিধি রাসেল আহমেদ, জুলাই যোদ্ধা জিসান আহমেদ, ইমন মিয়া, ইমদাদুল, লুৎফুর রহমানসহ আরও অনেকে।
সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শীদ মিনারে সমাপ্তির পর শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা খেলাফত মজলিশের সেক্রেটারী মাওলানা আব্দুল মুকিত।
বানিয়াচং প্রতিনিধি 



















