সিলেট ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
News Title :
হবিগঞ্জে ফিলিং স্টেশন থেকে শ্রমিক নেতার সিএনজি ছিনতাই অভিযোগ: মিলছে না হদিস! ‎কোম্পানীগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি লোকমান গ্রেফতার করল র‍্যাব। নবীগঞ্জে শাশুড়ি হত্যা মামলার পলাতক প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার হবিগঞ্জে ডিবির অভিযানে ৪৩ লাখ টাকার ভারতীয় চকলেট জব্দ, আটক ২ ‎জুড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নবীগঞ্জে কলেজ ছাত্র হত্যা মামলার মূল আসামি হেলালসহ ৩ জন গ্রেপ্তার ‎লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। নবীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা ‎টাঙ্গাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে বিজয় দিবসে মোটর- সাইকেল-মিশুক সংঘর্ষে নিহত ১, আহত ২

‎মহান বিজয় দিবসের দিনে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত মিশুক গাড়ির মুখোমুখি সংঘর্ষে হবিগঞ্জ-বানিয়াচং সড়কে মর্মান্তিক ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় এই দুর্ঘটনায় শরীফ মিয়া (২৭) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

‎জানা গেছে, হবিগঞ্জ শহরতলীর ছোট বহুলা গ্রামের বাসিন্দা শরীফ মিয়াসহ তিন যুবক মোটরসাইকেলযোগে বানিয়াচংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সকাল আনুমানিক ১১টার দিকে হবিগঞ্জ শহর ছেড়ে বানিয়াচং আঞ্চলিক সড়কের আতুকুড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত মিশুক গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

‎সংঘর্ষের তীব্রতায় তিন যুবকই ছিটকে রাস্তায় পড়েন। এতে শরীফ মিয়ার অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শরীফ মিয়া (২৭) ছোট বহুলা গ্রামের শহীদ মিয়ার পুত্র।

‎দুর্ঘটনার পর পরই স্থানীয় পথচারীরা আহতদের উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান। কর্তব্যরত চিকিৎসক সেখানে শরীফ মিয়াকে মৃত ঘোষণা করেন।

‎ গুরুতর আহতরা হলেন, ফাহাদ ও সুহেব হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, এই দুই যুবকও গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছিল বলে হাসপাতাল ও পরিবার সূত্র নিশ্চিত করেছে।

‎খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত হাসপাতালে উপস্থিত হয়। তারা নিহত ও আহতদের তথ্য নিশ্চিত করে জানায়, নিহতের পরিবারের সদস্যরা এখনও না আসায় ময়নাতদন্তের (পোস্টমর্টেম) বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আহতদের সিলেটে স্থানান্তরের প্রস্তুতি চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

‎এ বিষয়ে বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য জানা সম্ভব

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ফিলিং স্টেশন থেকে শ্রমিক নেতার সিএনজি ছিনতাই অভিযোগ: মিলছে না হদিস!

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে বিজয় দিবসে মোটর- সাইকেল-মিশুক সংঘর্ষে নিহত ১, আহত ২

সময় ০৪:৩১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫