সিলেট ১২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

‎হাদীর ওপর হামলার প্রতিবাদে মৌলভী বাজারে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

‎
‎
‎শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে শহরের চৌমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এম সাইফুর রহমান রোড হয়ে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
‎
‎মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য দেন শহর শাখার সভাপতি তারেক আজিজ এবং জেলা সভাপতি ফরিদ উদ্দিন। শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন শহর শাখার অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক মাদ্রাসা বিষয়ক সম্পাদক আশিক আল রশিদ চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
‎
‎সমাবেশে শহর শাখার সভাপতি তারেক আজিজ বলেন, “শরীফ ওসমান হাদী বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ হামলা দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে।” তিনি নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
‎
‎তিনি আরও বলেন,নির্বাচনকে সহিংসতার মাধ্যমে ব্যাহত করার যে কোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। দেশের ছাত্রসমাজকে সাথে নিয়ে আমরা একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। কর্মসূচিতে হামলার ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে

‎হাদীর ওপর হামলার প্রতিবাদে মৌলভী বাজারে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সময় ১০:২৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫