সিলেট ০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎বিমান বাহিনীর ৫৩তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শমশেরনগরে অনুষ্ঠিত

‎

‎

‎বাংলাদেশ বিমান বাহিনীর ৫৩তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমশের নগরে অবস্থিত রিক্রুটস ট্রেনিং স্কুল (আরটিএস)-এ অনুষ্ঠিত হয়েছে।

‎

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি।

‎তিনি মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও আকর্ষণীয় মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করেন এবং পরে কৃতি রিক্রুটদের মাঝে বিভিন্ন ট্রফি প্রদান করেন।

‎

‎সংক্ষিপ্ত বক্তব্যে বিমান বাহিনী প্রধান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যন্ত অঞ্চলে সরঞ্জাম ও জনবল প্রেরণসহ নির্বাচন ব্যবস্থাপনার সহায়তায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ১ হাজার থেকে ১২শ জন সদস্যকে এ উদ্দেশ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

‎

‎রিক্রুটদের উদ্দেশে তিনি বলেন, সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে নিজেদেরকে যোগ্য বিমানসেনা হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন বিমানসেনারা অকৃত্রিম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে।

‎

‎এ বছর মোট ৪৪১ জন রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে এসি–২ মোঃ ওমর ইবনে নোমান ও এসি–২ রেদোয়ান আহম্মেদ যথাক্রমে শিক্ষা ও জেনারেল সার্ভিস ট্রেনিং-এ সেরা রিক্রুট নির্বাচিত হন। সার্বিক কৃতিত্বের জন্য শ্রেষ্ঠ রিক্রুট নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন এসি–২ মোঃ ওমর ইবনে নোমান।

‎

‎এর আগে বিমান বাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি এবং রিক্রুটস ট্রেনিং স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মোঃ খায়রুল বাসার, পিএসসি তাঁকে স্বাগত জানান।

‎

‎অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. বিল্লাল হোসেনসহ স্থানীয় সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ এবং রিক্রুটদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

‎

‎

‎

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎বিমান বাহিনীর ৫৩তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শমশেরনগরে অনুষ্ঠিত

সময় ০৯:৫২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫