সিলেট ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন

‎বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা।‎

‎হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর- ১০ ডিসেম্বর) ২০২৫ খ্রিঃ উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

‎১০ ডিসেম্বর বুধবার বেলা ২ টায় উপজেলা সদরের উত্তর-পূর্ব বানিয়াচং ইউনিয়নের অন্তর্ভুক্ত ইনাতখানী মহল্লায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ব হই,ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি হাব অর্গানাইজার মোঃ হৃদয় মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অ.দা) নুসরাত ফেরদৌসী।

‎এসময় তিনি বলেন, নারী ও কন্যার সুরক্ষায় আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। নারী ও কন্যার প্রতি সহিংসতা  দেখলে তাৎক্ষণিক সবাইকে প্রতিবাদ করতে হবে। তিনি উপস্থিত অভিভাবক ও এলাকার ব্যক্তিবর্গদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা আপনাদের সন্তানকে মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরত রাখবেন। কেননা শিশুরা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ে যাঁর ফলে তাঁদের বিকাশে বাধাগ্রস্ত হয়।

‎অভিভাবকদের এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি। বক্তব্যে তিনি বিনামূল্যে শিশু সহায়তায় ফোন ১০৯৮ এবং নারী নির্যাতন প্রতিরোধ সহায়তায় ফোন ১০৯ সম্পর্কে ধারণা প্রদান করেন। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,হবিগঞ্জ জেলার শিশু অধিকার কর্মকর্তা রোমেনা আক্তার মুক্তা।

‎ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, VWB এর PC মোঃ আরশাদ মিয়া, গ্রাম্য নেতা মহিনুর ইসলামসহ এলাকার নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দ,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, উপজেলার আশেপাশে শিশু সুরক্ষা কমিউনিটি হাব থেকে আগত শিশু ও দায়িত্বরত সিএফ পিএল।

‎উল্লেখ্য, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে Prevention of Violence and Harmful Practices Against Children & Women In Bangladesh (PVHP) প্রজেক্টের মাধ্যমে, ইউনিসেফ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মাধ্যমে নারী ও শিশু সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে কাজগুলো বাস্তবায়ন হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা।‎

সময় ০৬:১২:২২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫