
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট। এ সময় বালিভর্তি দুটি ট্রাকও জব্দ করা হয়েছে।
মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের রাজুর মোড় এলাকা আজ (মঙ্গলবার, ডিসেম্বর বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়।
মো. শরীফ নামের এক ব্যক্তিকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে এই কারাদণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নঈম উদ্দিন।
উক্ত ঘটনায় সংশ্লিষ্ট আইনের নির্দেশনা স্মরণ করিয়ে দেওয়া হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা ২০২৫-এর বিধি ১৩ অনুযায়ী, ব্যক্তিগত মালিকানাধীন জমি থেকে কোনো ব্যক্তি বালু বা মাটি উত্তোলন করতে চাইলে তাকে অবশ্যই নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে।
সুস্পষ্ট কারণ উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন করতে হবে।
ইউএনও কর্তৃক অনুমতি প্রদান করা হলে তবেই কেবল বৈধভাবে বালি বা মাটি উত্তোলন করা যাবে।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি। 














