সিলেট ০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন
‎অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি...

‎ধনবাড়ীর ‘সুইট বেকারী’কে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

‎

‎

‎
‎টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের (পুরাতন থানা সংলগ্ন) নিজবনী এলাকায় একটি আবাসিক ভবনের অভ্যন্তরে গোপনে গড়ে ওঠা ‘সুইট বেকারী’কে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। বেকারীটি পৌর কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থার অলক্ষ্যে পরিচালিত হচ্ছিল।
‎
‎গোপন সংবাদের ভিত্তিতে সংবাদকর্মীরা বেকারীটির সন্ধান পান। সরেজমিনে গিয়ে দেখা যায়, বেকারীটির উৎপাদন পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। বেকারীটির কর্মচারীরা জানান, এটি প্রায় আড়াই মাস আগে শুরু হয়েছে, তবে তাদের কাছে কোনো সরকারি অনুমোদনের কাগজপত্র নেই।
‎
‎এলাকাবাসীর পক্ষ থেকে এই ধরনের খাদ্য উৎপাদন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশের বাড়ির বাসিন্দা মো. বাদল হোসেন বলেন,এই ধরনের নোংরা পরিবেশে খাবার তৈরি করা মোটেও ঠিক নয়। এগুলো খেলে স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে। পাশের দোকানদার মো. রফিকুল ইসলামও এটিকে আইনগত অপরাধ হিসেবে উল্লেখ করেন।
‎
‎খবর পেয়ে আজ, ০৯ ডিসেম্বর, সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান দ্রুত সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
‎সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান সাংবাদিকদের জানান, আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে আজ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সতর্কতামূলক অর্থদণ্ড করে সতর্ক করে দিলাম। একইসাথে, বেকারী কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে সকল প্রয়োজনীয় সরকারি কাগজপত্র সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হয়েছে।
‎
‎জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল এই ঘটনা প্রসঙ্গে বলেন,
‎অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরি করা গুরুতর অপরাধ। তদন্ত সাপেক্ষে আমরা এই বিষয়ে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করব।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি...

‎ধনবাড়ীর ‘সুইট বেকারী’কে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সময় ০৮:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫