সিলেট ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

‎মৌলভীবাজারে দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম‎জেলা শাখার উদ্যোগে পথসভা অনুষ্ঠিত‎

‎মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উপলক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে চৌমোহনা চত্বরে আয়োজিত এই পথসভায় প্রধান শ্লোগান ছিল, উচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ হলে,দেশে দুর্নীতি কমবে এবং প্রতিপাদ্য দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে মানবিক মর্যাদা বৃদ্ধি।

‎সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব এড. মাহবুবুল আলম শামীম।
‎সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মশাহিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,দৈনিক মৌমাছি কণ্ঠের সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, ফোরামের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সাংবাদিক দুরুদ আহমদ, সহ-সভাপতি শেখ ফয়েজ আলী, সহ-সভাপতি সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সামাজিক ব্যক্তিত্ব সৈয়দ আবুল কালাম আজাদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জোসেফ আলী চৌধুরী, দাবা একাডেমির প্রতিষ্ঠাতা তাওহীদ ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি পিন্টু দেব দেবনাথ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ভারপ্রাপ্ত জেলা সভাপতি মঈনুল হক, সাংবাদিক মোনায়েম খান, সাংবাদিক আব্দুল বাছিত খান, সাংবাদিক আব্দুল মুকিদ,সাংবাদিক ফরিদুল ইসলাম ফৈরাজ, সাংবাদিক নাসরিন প্রিয়া, সাংবাদিক শাহ ফজলুর রহমান, সাংবাদিক জাহেদুল ইসলাম পাপ্পু, সাংবাদিক সায়েক আহমদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সভাপতি ইকবাল হোসেন পাবেল, সোহেল হাকিম, আব্দুল কাইয়ুম সুলতান, সৈয়দ শায়েক আহমদ, আবু তালেব চৌধুরী, মানবাধিকারকর্মী রুমি বেগম প্রমুখ।

‎বক্তারা বলেন, শক্তিশালী ন্যায়পাল গঠনের পাশাপাশি রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সরকারি হাসপাতালে সুচিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের ফি কমানো, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে শক্তিশালী কমিশন গঠন এবং জনবান্ধব পুলিশ প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীন পুলিশ ব্যবস্থা গড়ে তোলার দাবি তুলে ধরেন তারা।

‎দিবসটি উপলক্ষে সংগঠনটির জেলা, যুব ও ছাত্র ফোরামের সদস্যবৃন্দসহ সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পথসভায় অংশ নেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়।

‎উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় দুর্নীতিবিরোধী গণজাগরণ সৃষ্টির কার্যক্রম পরিচালনা করে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

‎মৌলভীবাজারে দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম‎জেলা শাখার উদ্যোগে পথসভা অনুষ্ঠিত‎

সময় ০৭:০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫