সিলেট ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

‎মৌলভীবাজারে বদলি হওয়া ওসিদের বিদায় সংবর্ধনা

‎মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় কর্মরত বদলি হওয়া অফিসার ইনচার্জদের (ওসি) বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাতে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বিল্লাল হোসেন।

‎বিদায় সংবর্ধনা পাওয়া কর্মকর্তাদের মধ্যে ছিলেন, সদর মডেল থানার ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান, কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির, বড়লেখা থানার ওসি মোঃ মাহবুবুর রহমান মোল্লা, শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, কুলাউড়া থানার ওসি মোঃ ওমর ফারুক এবং জুড়ী থানার ওসি মোঃ মোরশেদুল ইসলাম ভুইয়া। বদলি হওয়ায় ট্রাফিক ইন্সপেক্টর অনিল কুমার চাকমাকেও এ সময় সংবর্ধনা দেওয়া হয়।

‎অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তারা মৌলভীবাজারে দায়িত্ব পালনকালীন স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরে জেলা পুলিশ এবং স্থানীয় জনগণের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

‎সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, চাকরির পাশাপাশি পরিবারকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সমাজের প্রতি দায়িত্ববোধও অটুট রাখতে হবে। সততা, নীতি ও পেশাদারিত্ব দিয়ে পুলিশ সদস্যদের কাজ করতে হবে। মানুষের প্রতি আমাদের যে দায়িত্ব, তা নিষ্ঠার সঙ্গে পালন করলেই হয় মাটির ঋণ শোধ।

‎অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজুসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

‎মৌলভীবাজারে বদলি হওয়া ওসিদের বিদায় সংবর্ধনা

সময় ০৯:০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫