সিলেট ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

‎শেরপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল‎

‎বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎আজ শুক্রবার (৫ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর শেরপুর রাজ বিলাস রেস্টুরেন্টের পাশে খলিলপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

‎দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশনেত্রীর রোগমুক্তি কামনায় সারাদেশে দোয়া চলছে। দীর্ঘদিন শারীরিক জটিলতায় ভোগা খালেদা জিয়া গত এক সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

‎দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক ও খলিলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, ইউনিয়ন বিএনপির নেতা এম এস আলম, অর্থ সম্পাদক কর্নেল আহমদ, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, ইউনিয়ন শ্রমিকদল সভাপতি লাল মিয়া, বিএনপি নেতা আরশ মিয়া, আব্দুল ওয়াহিদ, আবু মিয়া, মন্নান মিয়া, মিজানুর রহমান, মুছা মিয়া।

‎এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুমিন আহমদ ও নুরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ সাহেদ মিয়া, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল হামিদ পিলু, যুবদল নেতা সুমন মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা ফুল মিয়া, শেখ ছালাম, ছুরুক মিয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা শেখ সিরাজুল ইসলাম, জেলা যুবদলের সহ সম্পাদক শেখ শাহাজান মিয়া ও ছাত্রনেতা সাগর মিয়া প্রমুখ। শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

‎শেরপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল‎

সময় ০৮:১৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫