সিলেট ০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ

‎মাধবপুরে শ্রমিক ইউনিয়নের বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত,‎

‎হবিগঞ্জ জেলা অটোরিক্সা,অটোটেম্পো,মিশুক ও বেবীট্যাক্সি শ্রমিক ইউনিয়ন (সরকারি রেজি. নং: চট্ট–২৮০৫) এর মাধবপুর উপজেলা উপ-কমিটির বার্ষিক নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
‎আজ শুক্রবার ০৫ ডিসেম্বর সকাল ৯টা থেকে কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় চলবে বিকাল ৪ টা পর্যন্ত।

‎আজ ভোর থেকেই বিভিন্ন রুটের চালক, শ্রমিক ও সমর্থকদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আমেজ তৈরি হয়। মনোনীত প্রার্থীদের পক্ষে সমর্থকদের প্রচার, স্লোগান ও ব্যানার– ফেস্টুনে পুরো এলাকাজুড়ে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

‎নির্বাচন পরিচালনা উপ-কমিটির সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুপুরের পরেও কেন্দ্রজুড়ে দীর্ঘ সারি দেখা যায়। বিকেল পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে জানা গেছে।

‎শ্রমিক নেতারা জানান, এ নির্বাচন পরিবহন শ্রমিকদের কল্যাণ, নেতৃত্বের বিকাশ, শ্রমিক অধিকার নিশ্চিতকরণ এবং সড়ক পরিবহন খাতের শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎স্থানীয় শ্রমিকরা আশা প্রকাশ করে বলেন,নতুন নেতৃত্ব নির্বাচিত হলে ন্যায়সঙ্গত দাবি পূরণ, রুট ব্যবস্থাপনা, শ্রমিক সুবিধা নিশ্চিতকরণসহ নিরাপদ পরিবহন ব্যবস্থায় আরও জোর দেওয়া হবে তারা আশা ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎মাধবপুরে শ্রমিক ইউনিয়নের বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত,‎

সময় ০৩:০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫