সিলেট ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
News Title :
‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান হরষপুর পুলিশ ফাঁড়িতে ‘হুমকি’ অভিযোগ মিথ্যা-আলফাজ মহলদারের প্রতিবাদ ‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু

‎মৌলভীবাজারের রাজনগরে ভুয়া সাংবাদিক সেজে অর্থ আদায়ের অভিযোগে দুই জন আটক

অভিযুক্ত সাংবাদিক দুইজন কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

‎মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ভুয়া সাংবাদিক পরিচয়ে চেয়ারম্যানদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মনসুরনগর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজনগর গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে আরিফুর রহমান (২৮) এবং গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দক্ষিণ কোটালীপাড়ার তরিকুল ইসলাম (৩৬), তিনি রুকন উদ্দীনের ছেলে।

‎স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আরিফুর ও তরিকুল নিজেদের একটি জাতীয় দৈনিকের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে দেখা করছিলেন। উন্নয়ন কাজের খোঁজখবর নেওয়ার কথা বলে তারা আর্থিক সুবিধা দাবি করেন,এমন অভিযোগ আসে একাধিক চেয়ারম্যানের কাছ থেকে।

‎পরবর্তীতে চেয়ারম্যানদের সন্দেহ হলে তারা পরস্পর যোগাযোগ করে ওই দুজনের গতিবিধি নজরদারিতে রাখেন। বুধবার মনসুরনগর ইউনিয়নে সুযোগ পেয়ে স্থানীয়রা তাদের আটক করেন। পরে খবর পেয়ে রাজনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়।

‎রাজনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হৃদয় বলেন,অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার

‎মৌলভীবাজারের রাজনগরে ভুয়া সাংবাদিক সেজে অর্থ আদায়ের অভিযোগে দুই জন আটক

সময় ০২:৫৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫