সিলেট ০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহপরান (রহঃ) থানা বার্ষিক পরিদর্শন‎

নতুন পোষাকে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

‎সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার, জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, আজ ২ ডিসেম্বর শাহপরান (রহঃ) থানা বার্ষিক পরিদর্শন করেছেন।
‎
‎তিনি আজ সকাল ৮ টায় পুলিশ কমিশনার থানায় পৌঁছালে, শাহপরান (রহঃ) থানার অফিসার ইনচার্জ জনাব খান মুহাম্মদ মাইনুল জাকির-এর নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল তাঁকে আনুষ্ঠানিক সালামী প্রদান করে।
‎
পরিদর্শনকালে পুলিশ কমিশনার সামগ্রিক কার্যক্রম ও পরিবেশ সরেজমিনে খতিয়ে দেখেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, দাপ্তরিক নথি ও রেকর্ডপত্র, থানায় রক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্টার ও নথিপত্র পরীক্ষা করেন তিনি।
‎এছাড়াও তিনি থানার সামগ্রিক অবকাঠামো, পরিচ্ছন্নতা এবং পরিবেশ পর্যবেক্ষণ করেন, এবং
‎পুলিশ সদস্যদের মেসের খাবারের মান যাচাই করেন। জব্দকৃত আলামতসমূহের সঠিক সংরক্ষণ ব্যবস্থা পরিদর্শন করেন।

‎
‎পরিদর্শনের শেষভাগে পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী থানার সকল কর্মকর্তা ও ফোর্সের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। তিনি তাঁদের খোঁজ-খবর নেন এবং মনোযোগ সহকারে তাঁদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ শোনেন। মহোদয় দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।
‎
‎এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ রিয়াজুল কবির, পিএসসি। সহকারী পুলিশ কমিশনার (শাহপরান (রহঃ)) জনাব আলী ফরিদ আহমেদ।
‎এছাড়াও থানার অন্যান্য সকল অফিসার ও ফোর্সবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহপরান (রহঃ) থানা বার্ষিক পরিদর্শন‎

সময় ১০:৩৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫