সিলেট ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

জৈন্তাপুরে খুচরা সার–ডিলারদের লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

‎নতুন সার নীতিমালা ২০২৫ বাস্তবায়নের প্রেক্ষিতে খুচরা সার–ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সিলেটের জৈন্তাপুর প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় খুচরা সার-বিক্রেতারা।
‎রবিবার(৩০শে নভেম্বর) দুপুর ১২টায় অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলার ৩৬ জন খুচরা সার ডিলারসহ বহু ব্যবসায়ী অংশ নেন।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের সার নীতিমালা অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে স্বল্প লাভে স্থানীয় কৃষকদের কাছে দ্রুত সার সরবরাহ করে আসছেন। খুচরা ডিলারদের লাইসেন্স বাতিল করা হলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সময়মতো সার না পাওয়ার ঝুঁকিতে পড়বেন। এতে কৃষিজ উৎপাদনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা আশঙ্কা করেন।
‎
‎বক্তারা আরও জানান, খুচরা ডিলাররা অনেক সময় কৃষকদের বাকিতে সার দেন, যার ফলে অতীতে কোনো সার সংকট দেখা দেয়নি। কিন্তু শুধুমাত্র বি.সি.আই.সি ডিলারের মাধ্যমে সার বিতরণ করা হলে কৃষকদের ভোগান্তি বাড়বে এবং ক্ষুদ্র কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
‎
‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, খুচরা ডিলারদের লাইসেন্স বাতিল হলে সার-বাণিজ্যের সঙ্গে যুক্ত হাজারো পরিবার কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপনে পড়তে পারে। এ পরিস্থিতিতে সরকারকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।
‎
‎এ সময় অংশগ্রহণকারীরা খুচরা সার–ডিলারদের লাইসেন্স বহাল রাখতে প্রধান উপদেষ্টা ও কৃষি উপদেষ্টার সদয় হস্তক্ষেপ কামনা করেন।
‎
‎এ সময় মানববন্ধনে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি সাইফউদ্দিন।
‎অন্যান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন,সহ সভাপতি মো জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আকতার আহমেদ, কোষাধ্যক্ষ আফতাব উদ্দিন, সদস্য ফজলুর রহমান, আতিকুর রহমান, হাবিবুর রহমান প্রমুখ।
‎পরে ব্যবসায়ীরা খুচরা সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

জৈন্তাপুরে খুচরা সার–ডিলারদের লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

সময় ১০:৩৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫