সিলেট ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন
‎১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

মৌলভীবাজারে মেডিকেল টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের দুই ঘণ্টা কর্মস্থল বর্জন‎

‎

‎
‎সারাদেশের মতো মৌলভীবাজারেও দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
‎
‎রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে এই কর্মবিরতি পালন করা হয়। কেন্দ্রীয় ঘোষিত এই কর্মসূচিতে অংশ নেয়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় হাসপাতালের বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষা, ডায়াগনস্টিক সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম।
‎
‎হঠাৎ সেবা বন্ধ হওয়ায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগে পড়েন। অনেকেই ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সমাধানের দাবি জানান।
‎
‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাবু নন্দ কিশোর সিনহা, মো. রফিকুল ইসলাম, বরেন্দ্র চন্দ্র, আবুল হোসেন চৌধুরী, নিরন্ডর বাবু এবং মো. মিলন হোসেনসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
‎
‎একই সময়ে শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, বড়লেখা ও জুড়ীসহ জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কর্মবিরতি পালন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
‎আন্দোলনকারীরা বলেন, তিন দশক ধরে তারা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। বারবার আশ্বাস পেলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি।
‎
‎তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে দেশের সব মেডিকেল কলেজ, হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে সম্পূর্ণ কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

মৌলভীবাজারে মেডিকেল টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের দুই ঘণ্টা কর্মস্থল বর্জন‎

সময় ০৩:৪৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫