সিলেট ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন ‎চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ‎মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস ‎ভোরের নীরবতা ভেঙে পুলিশের অভিযান, ৭.৫ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি ‎হবিগঞ্জ প্রেসক্লাবে ‘আমার আব্বা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত বানিয়াচং সাহিত্য পরিষদ পুনর্গঠন: সভাপতি জসিম, সম্পাদক শাহাব ‎মাধবপুরে পানির ফিল্টারে লুকিয়ে পাচারের সময় ১৯২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ‎সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই

‎নবীগঞ্জে বনগাঁও মসজিদের ভিতরে মুসল্লী এমরুল হত্যাকাণ্ডের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত‎

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বনগাঁও নতুন জামে মসজিদের সামনে শুক্রবার জুম্মার নামাজ শেষে নিহত এমরুল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় সচেতন মহলের আয়োজনে মানববন্ধনে এলাকার শতশত মানুষ অংশগ্রহণ করেন।

‎মানববন্ধনে বক্তব্য দেন নিহতের পিতা মোঃ সোনাহর হোসেন, নিহতের বড় ভাই মোঃ নজরুল ইসলাম, চাচাতো ভাই মোঃ মাসুম আহমদ, চাচা মোঃ কাজল মিয়া। এছাড়াও স্থানীয়দের পক্ষ থেকে বক্তব্য দেন মোঃ সাদ্দক মিয়া, আয়াত মিয়া, আবু-সামা সবুজসহ আরও অনেকেই। বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে গ্রেফতার ও নিহত পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজ শেষে বনগাঁও জামে মসজিদের বারান্দায় পূর্ব শত্রুতার জেরে এমরুল ইসলাম (৩৫)-এর ওপর অতর্কিত ছুরিকাঘাতের ঘটনা ঘটে। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎ঘটনার পর প্রধান আসামি মোঃ রুশেল মিয়াকে গ্রেফতার করা হলেও বাকি ৬ আসামি এখনো পলাতক রয়েছে বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, পলাতক আসামিরা এলাকায় ঘোরাফেরা করে নিহতের পরিবারকে হুমকি দিচ্ছে একটা উইকেট পরেছে প্রয়োজনে আর তিনটি উইকেট পালানো হবে।

তাই শান্তিপূর্ণ মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে সকল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে করে কেউ অন্যায় করে পার না পেয়ে যায় এবং এলাকার শান্তি বিনষ্ট না করতে পারে। এ সময় তারা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে তাদের দাবি উপস্থাপন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

‎নবীগঞ্জে বনগাঁও মসজিদের ভিতরে মুসল্লী এমরুল হত্যাকাণ্ডের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত‎

সময় ০৬:১৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫