সিলেট ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

‎মৌলভীবাজারের দুই উপজেলায় নতুন ইউএনও নিয়োগ‎

‎ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে জেলা প্রশাসকদের পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলি করা হয়েছে।
‎প্রথম ধাপে দেশের ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে মৌলভীবাজারের দুটি উপজেলা।

‎প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেয়েছেন, কমলগঞ্জ উপজেলায় নাছরিন সুলতানা, জুড়ী উপজেলায় মো. মারুফ দস্তেগীর ।

‎নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্মস্থলে যোগদান করতে হবে। সময়মতো যোগদান না করলে বর্তমান কর্মস্থল থেকে তাদের অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
‎এছাড়া যদি বদলি হওয়া কর্মকর্তার দপ্তর বা দায়িত্বস্থল ইতোমধ্যেই পরিবর্তিত হয়ে থাকে, তবে তাদের বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।

‎প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন ইউএনওদের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে হবে এবং প্রয়োজনে ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর সেকশন ১৪৪ অনুযায়ী কার্যক্রম পরিচালনার ক্ষমতাও অর্পণ করা হয়েছে।

‎এই বদল প্রশাসনে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে মাঠ পর্যায়ে কার্যক্রম আরও সুসংগঠিত ও দ্রুত করার লক্ষ্য হিসেবে করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

‎মৌলভীবাজারের দুই উপজেলায় নতুন ইউএনও নিয়োগ‎

সময় ০৭:৪১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫