সিলেট ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

‎জুড়ীতে শ্রেষ্ঠ ইউপি সদস্য হলেন আবুল কাশেম

‎মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল কাশেম শ্রেষ্ঠ ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।
‎বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনাসহ গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতিতে অনবদ্য অবদান রাখায় উপজেলার শ্রেষ্ঠ ইউপি সদস্য হিসেবে আবুল কাশেমের হাতে পুরস্কার তুলে দেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।

‎বৃহস্পতিবার (২০ নভেম্বর) জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-তৃতীয় পর্যায় প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা সভাকক্ষে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষন, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইউপি সদস্য আবুল কাশেমকে এই সম্মাননা প্রদান করা হয়।

‎এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম আদালত জুড়ী উপজেলার সমন্বয়কারী দিবাকর চন্দ্র দাস, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ মিয়া, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলু, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুয়েল উদ্দিন, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

‎এক প্রতিক্রিয়ায় ইউপি সদস্য আবুল কাশেম জানান, কাজের স্বীকৃতি স্বরূপ আজ আমি যে সম্মান পেলাম এটি আমার একার নয়। এই সম্মান পুরো বেলাগাঁও বাসীর। যতদিন বাঁচবো মানুষের সেবায় কাজ করে যাবো।

‎বাংলাদেশ গ্রাম আদালত জুড়ী উপজেলার সদ্য সাবেক সমন্বয়কারী সম্পা রানী দেব বলেন, বিগত সময়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতিতে ইউপি সদস্য আবুল কাশেম যে ভূমিকা পালন করেছেন তা সত্যি অসাধারণ।  তিনি নিজ উদ্যোগে গ্রাম আদালতের সেবা জনগণের  দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যে সকল কার্যক্রম পরিচালনা করেছেন তা অন্যদের অনুপ্রাণিত করবে বলে আমি আশাবাদী। অন্য সকল ইউপি সদস্যরা যদি আবুল কাশেমের মত গ্রাম আদালত সক্রিয় করণে এগিয়ে আসেন তা হলে প্রতিটি ঘরে ঘরে গ্রাম আদালত সেবা পৌঁছে যাবে বলে আমি মনে করি।

‎জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলেন, বেলাগাঁও ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম তাঁর এলাকার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে গ্রাম আদালত সক্রিয়করণে তার ভূমিকা অপরিসীম। যার কারনে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

‎জুড়ীতে শ্রেষ্ঠ ইউপি সদস্য হলেন আবুল কাশেম

সময় ১০:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫