সিলেট ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ

‎সিলেট বিভাগীয় কমিটির দায়িত্বশীলদের পরিচিতি সভা‎

‎পরিবেশ সুরক্ষা, মানবাধিকার ও নৈতিক সাংবাদিকতা—তিন লক্ষ্য সামনে রেখে অগ্রযাত্রায়,বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির দায়িত্বশীলদের নিয়ে পরিচিতি সভার আয়োজন করা হয়েছে।

‎মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার শহরের টাউন কামিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এই পরিচিতি সভা পরিবেশ রক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং নৈতিক সাংবাদিকতা অগ্রযাত্রায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনার একটি দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে।

‎সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশাহিদ আলী আশা, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মাসুক।
‎এতে সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন।

‎পরিচিতি সভায় বক্তারা বলেন, সিলেটের নদী, পাহাড়, বন ও জলাভূমি বর্তমানে নানা ধরণের সংকটের মুখে। অবৈধ দখল, বালু উত্তোলন, বন উজাড়, পাহাড় কাটা এবং বর্জ্য দূষণে পরিবেশের ভারসাম্য বিপর্যস্ত হচ্ছে।তারা বলেন—পরিবেশ ধ্বংস হলে মানুষ বাঁচবে না। তাই পরিবেশ রক্ষা শুধু দায়িত্ব নয়, এটি সময়ের দাবি।

‎সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে নদী ও বন রক্ষায় গণসচেতনতা কর্মসূচি, পরিবেশ জরিপ, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং মাঠপর্যায়ে পর্যবেক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে।

‎সভায় বক্তারা বলেন, মানবাধিকারের মূল চেতনা হলো মানুষের মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা।
‎বর্তমান সমাজে নারী-শিশু নির্যাতন, সামাজিক বৈষম্য, সহিংসতা, ভূমি-সংক্রান্ত বিরোধ এবং বিচারবহির্ভূত কর্মকাণ্ড মানুষের অধিকার লঙ্ঘনের বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

‎এই পরিস্থিতিতে সংগঠনের নেতারা বলেন আমাদের সমাজের দুর্বল, বঞ্চিত ও নির্যাতিত মানুষদের পাশে দাঁড়ানোই মানবাধিকারের প্রকৃত চর্চা।সাংবাদিকদের কলমকে মানবতার পক্ষে কথা বলতে হবে।

‎তারা জানান, সংগঠনটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংগ্রহ, অভিযোগ যাচাই, আইনি সহায়তার পথ নির্দেশনা ও ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেবে।

‎সভায় বক্তারা স্বচ্ছ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
‎বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ভুয়া তথ্য, পক্ষপাতদুষ্ট প্রতিবেদনের প্রবণতা এবং যাচাইবিহীন সংবাদ প্রচারের ঘটনা বৃদ্ধি পাওয়ায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা চ্যালেঞ্জের মুখে বলেও উল্লেখ করেন তারা।

‎বক্তারা বলেন সত্য, ন্যায় ও মানবতার পক্ষে সাংবাদিকতা—এটাই আমাদের লক্ষ্য। এজন্য সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।

‎সংগঠন থেকে জানানো হয়, বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা, মাঠ রিপোর্টিং পর্যবেক্ষণ, সংবাদ যাচাইকরণ পদ্ধতি এবং নৈতিক মানদণ্ড নিয়ে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হবে।

‎সভায় দায়িত্বশীল সদস্যরা সংগঠনকে শক্তিশালী, স্বচ্ছ ও কার্যকর করার বিষয়ে মতামত তুলে ধরেন।
‎তাদের বক্তব্যে উঠে আসে—পরিবেশের বিপর্যয় রোধে সামাজিক উদ্যোগ বাড়ানো,অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের সম্মিলিত অবস্থান,মানবাধিকার রক্ষায় তথ্য সংগ্রহের নেটওয়ার্ক তৈরি বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রতিনিধিত্ব শক্তিশালী করা,তরুণ সাংবাদিকদের সম্পৃক্ত করা।

‎সভাপতি আশাহিদ আলী আশা তাঁর বক্তব্যে বলেন,“পরিবেশ সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং নৈতিক সাংবাদিকতা—এই তিনটি জায়গায় আমরা আপসহীন। সমাজ ও রাষ্ট্রের যেসব চ্যালেঞ্জ আজ আমাদের সামনে, তার মোকাবিলায় দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। আমরা চাই সত্য প্রতিষ্ঠা হোক, অন্যায়ের বিরুদ্ধে মানুষের কণ্ঠস্বর আরও শক্তিশালী হোক। তাই আমাদের কলম থামবে না—চলবে অবিরাম।”

‎তিনি আরও বলেন,
‎সিলেট অঞ্চলের নদী, পাহাড়, বন, জীববৈচিত্র্য—সবকিছুই আজ হুমকির মুখে। পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা শুধু কোনো সংগঠনের দায়িত্ব নয়; এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন। সঠিক তথ্য তুলে ধরা, দুর্নীতি ও অনিয়ম উন্মোচন করা, এবং ভুক্তভোগীদের কথা সমাজের সামনে তুলে ধরা—এটাই আমাদের প্রকৃত কাজ।

‎সভাপতি দায়িত্বশীল সদস্যদের উদ্দেশে বলেন আমাদের কাজ মাঠে, মানুষের পাশে। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দাঁড়াতে হলে সাহস লাগে, সততা লাগে। আমরা সেই সাহস ধারণ করি। আমাদের প্রতিটি প্রতিবেদন হবে তথ্যনির্ভর, সত্যভিত্তিক এবং নিরপেক্ষ। সাংবাদিকতার মান উন্নয়ন ও সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ ও কার্যক্রম চালু থাকবে।

‎এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি  মো: জিয়াউল ইসলাম, যুগ্ম সিনিয়র সভাপতি মো: আব্দুস সামাদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক   মাও মো : আব্দুল হাকিম, সহ সভাপতি  শাহ এস এম ফরিদ, সাংগঠনিক সম্পাদক  মো: ছাদ উদ্দীন সহ সভাপতি  মো:আলেক আহমদ,যুগ্ম সম্পাদক  মো: জসিম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক   মো; শামিম আহমদ, সহ সভাপতি   মো: আবু তালেব, সহ সাংগঠনিক  এম ফয়জুল ইসলাম, কার্যকরী সদস্য  মো: আশরাফুল আলম আজাদ, দপ্তর সম্পাদক  ফজলে রাব্বি খান,  মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক  আজিজুন নাহার রেবা,  যুব ও ক্রিয়া সম্পাদক  মো: ইমরান আহমদ, সহকারী তথ্য সম্পাদক   মো: আমিনুল হক, মানবাধিকার  বিষয়ক সম্পাদক  মো: মোস্তফিজুর রহমান,  যুগ্ম সাধারণ সম্পাদক   শেখ মো: বদরুল আলম, সদস্য   জুনেদ আহমদ,  যুগ্ম দপ্তর সম্পাদক : আবদুল জলিল প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎সিলেট বিভাগীয় কমিটির দায়িত্বশীলদের পরিচিতি সভা‎

সময় ০৮:৩৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫