সিলেট ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
‎নবীগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার ‎শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত ‎দিরাই’র মিতা হত্যা মামলার নারী আসামী সিলেটে র‍্যাবের হাতে গ্রেফতার ‎মাধবপুরে সালিশ বৈঠকে ভিডিও ধারণ নিয়ে  সংঘর্ষ, আহত ৩০ বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন ‎চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ‎মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস ‎ভোরের নীরবতা ভেঙে পুলিশের অভিযান, ৭.৫ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি

‎নবীগঞ্জে কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন: ওয়াহিদ এন্টারপ্রাইজ’-কে ৩ লাখ টাকা জরিমানা!‎

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ওয়াহিদ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড এবং আনুমানিক নয় হাজার ঘনফুট বালু, নৌকা ও লোড ট্রেজারের দুইটি ব্যাটারি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসেম প্রত্যয়, সাথে ছিলেন আশরাফুল ইসলাম তারেক (ভূমি) উপ-সহকারী কর্মকর্তা, ইনাতগঞ্জ। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই সবুজ সহ আরো অনেক।

‎জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা পাওয়ার প্লান্ট সংলগ্ন তাজাবাদ মৌজা এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
‎সেখানে দেখা যায়, নদীর মাঝখানে অপরিকল্পিত ভাবে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে ওয়াহিদ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান।
‎ঘটনাস্থলেই বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ উত্তোলিত বালু, নৌকা ও লোড ট্রেজার মেশিনের ব্যাটারি জব্দ করা হয়।

‎স্থানীয়দের ভাষ্য, বিবিয়ানা পাওয়ার প্লান্ট সুরক্ষায় পানি উন্নয়ন বোর্ড ৫৭৩ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে। কিন্তু কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের কারণে এই প্রকল্প নদীতে ভেঙে পড়ার ঝুঁকিতে আছে। অভিযান পরিচালনাকারী হাসেম প্রত্যয় বলেন,
‎অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। পরিবেশ ও সরকারি প্রকল্প রক্ষায় নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।

‎স্থানীয়রা প্রশাসনের কঠোর অবস্থানকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান নদী ও পরিবেশ রক্ষায় জরুরি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নবীগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

‎নবীগঞ্জে কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন: ওয়াহিদ এন্টারপ্রাইজ’-কে ৩ লাখ টাকা জরিমানা!‎

সময় ০৬:১২:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫