সিলেট ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের পক্ষে শাহজাহানপুর ইউনিয়নে জনসমুদ্র

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলকে ঘিরে শাহজাহানপুর ইউনিয়নে রোববার দেখা গেল এক অভূতপূর্ব গণজোয়ার। দুপুর গড়াতেই ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ঢাক-ঢোল, স্লোগান আর মিছিলের বর্ণিল সমাবেশ নোয়াহাটি বাজারমুখী হতে থাকে। বিকেল নাগাদ পুরো বাজার এলাকা রূপ নেয় জনতার মহাসমুদ্রে।

দুপুর থেকে শুরু হওয়া মিছিল-সমাবেশ বিকেল পর্যন্ত একই উচ্ছ্বাসে চলতে থাকে। বিকেল ৪টার দিকে নোয়াহাটি বাজার মাঠে অনুষ্ঠিত হয় বিশাল নির্বাচনী জনসভা। নারী-পুরুষ, চা-শ্রমিক, কৃষক, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মাঠ উপচে পড়ে।

সভায় সভাপতিত্ব করেন শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মহালদার। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেন, আমি আপনাদের সন্তান। আপনাদের ভালোবাসাই আমার প্রেরণা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষাই আমার কাজ।
তিনি আরও বলেন,তারেক রহমানের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ চাই—যেখানে রাজনৈতিক মত ভিন্ন হলেও কাউকে নির্যাতনের শিকার হতে হবে না। ক্ষমতায় এলে বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষের মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন,
একটি দল বহুদিন ধরে গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে। আজ জনগণই সেই স্বৈরশাসনের অবসান ঘটাতে রাস্তায় নেমেছে।

জনসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। তিনি বলেন, আজকের এই জনসমুদ্র দেখিয়ে দিয়েছে—ধানের শীষের প্রতি মানুষের আস্থা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। এই গণজোয়ারের সামনে কোনো ষড়যন্ত্র টিকবে না।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহসভাপতি ও চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, শাহজাহানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আলফাজ মহালদার, পৌর বিএনপি সভাপতি হাজী গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মোঃ রফিক, মোস্তফা কামাল বাবুল, যুবদল আহ্বায়ক এনায়েতউল্লাহ, শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আবুল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন খান, বিএনপি নেতা মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ মিজান মিয়া, মোঃ রিপন মিয়া, হুমায়ুন মিয়া, রফিক মিয়া প্রমুখ।

সারাদিন নোয়াহাটি বাজার ছিল উৎসবমুখর। বিশেষ করে চা-বাগান এলাকা থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে, রঙিন টি-শার্ট পরে নারী-পুরুষের দলগত আগমন জনসভায় নতুন মাত্রা যোগ করে—যা উপস্থিত সবাইকে উচ্ছ্বসিত করে তোলে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের পক্ষে শাহজাহানপুর ইউনিয়নে জনসমুদ্র

সময় ১০:৪৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫