সিলেট ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
News Title :
‎মাধবপুরে এক পরিবারের ৫ শিক্ষক, এলাকাজুড়ে আলোচনায় ‘শিক্ষক পরিবার’ ‎নিজ গ্রামে জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজানের সংবর্ধনা‎ ‎সিলেটে র‍্যাবের অভিযান: প্রাইভেটকারসহ ৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১ ‎মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রম শুরু ‎শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে দ্বিখণ্ডিত লাশ হবিগঞ্জ ডিএসবি কার্যালয় পরিদর্শন করলেন ডিআইজি মুশফেকুর রহমান হবিগঞ্জে ফিলিং স্টেশন থেকে শ্রমিক নেতার সিএনজি ছিনতাই অভিযোগ: মিলছে না হদিস! ‎কোম্পানীগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি লোকমান গ্রেফতার করল র‍্যাব। নবীগঞ্জে শাশুড়ি হত্যা মামলার পলাতক প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার হবিগঞ্জে ডিবির অভিযানে ৪৩ লাখ টাকার ভারতীয় চকলেট জব্দ, আটক ২

‎প্রায় একযুগ পর মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্যানেল ঘোষণা ব্যবসায়ী ঐক্য ফোরামের‎

‎প্রায় একযুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করেছে ব্যবসায়ী ঐক্য ফোরাম।

‎বুধবার (১২ নভেম্বর) রাতে শহরের একটি অভিজাত কনভেনশন হলে আয়োজিত পরিচিতি সভায় ব্যবসায়ী ঐক্য ফোরামের প্যানেল ঘোষণা করেন মৌলভীবাজার এমসিএস চেয়ারম্যান, খ্যাতনামা ক্যাবল ব্যবসায়ী ও এমসিসিআই’র সাবেক পরিচালক হাসান আহমেদ জাবেদ।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ এম নাসের রহমান, চেম্বারের বর্তমান সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী শরীফ, সহসভাপতি আব্দুর রহিম, জেলা বিএনপি আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সিলেট ক্রিকেট বোর্ড পরিচালক রাহাত সামস সহ ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

‎পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্যানেলের প্রধান হাসান আহমেদ জাবেদ বলেন,
‎দেশের প্রবাসী ও চা-শিল্পনির্ভর মৌলভীবাজার জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেবে চেম্বারকে আধুনিক ও কার্যকর রূপে গড়ে তোলা হবে। বিগত সরকারের সময়ে প্রায় একযুগ নির্বাচন না হওয়ায় ব্যবসায়ীদের স্বার্থ অবহেলিত হয়েছে। এবার আমরা ট্যাক্স, ভ্যাট, ব্যাংকিং, ভোক্তা অধিকারসহ বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করব। নতুন উদ্যোক্তা সৃষ্টি ও প্রবাসী বিনিয়োগ উৎসাহিত করাও আমাদের অঙ্গীকার।

‎আসন্ন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাধারণ ভোটার ৪৪৩ জন এবং এসোসিয়েট ভোটার ২২৩ জন অংশ নেবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মাধবপুরে এক পরিবারের ৫ শিক্ষক, এলাকাজুড়ে আলোচনায় ‘শিক্ষক পরিবার’

‎প্রায় একযুগ পর মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্যানেল ঘোষণা ব্যবসায়ী ঐক্য ফোরামের‎

সময় ০৩:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫