
ধনবাড়ী-ছাতারকান্দি রোডে আজ (১০ নভেম্বর) ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শী জানান দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছেন, তাদের কে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ জন কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন কে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে ধনবাড়ী-ছাতারকান্দি রোডে দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং এতে হতাহতের ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসে। এবং আইনি প্রদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।
ধনবাড়ী, (টাঙ্গাইল) প্রতিনিধি 



















