সিলেট ০৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত

‎

‎

‎মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে রেডিওলজি বিভাগের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

‎

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস। এছাড়া সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিক, রেডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. উবায়দুল ইসলাম বাপ্পীসহ চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, নার্সিং কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

‎

‎বক্তারা বলেন, ১৮৯৫ সালের ৮ নভেম্বর জার্মান বিজ্ঞানী উইলিয়াম কনরাড রন্টজেন এক্স-রে আবিষ্কার করেন, যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ের নতুন দিক উন্মোচন করে। পরবর্তীতে আল্ট্রাসনোগ্রাফি, সিটি স্ক্যান ও এমআরআই যুক্ত হওয়ায় চিকিৎসা আরও নির্ভুল ও রেডিওলজি–নির্ভর হয়ে ওঠে।

‎

‎ডা. উবায়দুল ইসলাম বাপ্পী বলেন, সুচিকিৎসার পূর্বশর্ত হলো সঠিক রোগ নির্ণয়। এক্স-রে আবিষ্কারের মাধ্যমেই সেই পথচলা শুরু হয়। বর্তমানে অধিকাংশ চিকিৎসা পদ্ধতি রেডিওলজির ওপর নির্ভরশীল।

‎

‎রেডিওলজির গুরুত্ব তুলে ধরে তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস বলেন, চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও রোগ নির্ণয়ে রেডিওলজির ভূমিকা অপরিসীম। বিশ্বব্যাপী এর ব্যবহার প্রতিদিনই বিস্তৃত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত

সময় ০৪:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫