সিলেট ০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের মিছিল ও আলোচনা সভা

‎

‎

‎মৌলভীবাজারে মহান রুশ বিপ্লবের ১০৮তম বার্ষিকী উপলক্ষে ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির উদ্যোগে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে শহরের চৌমুহনাস্থ সংগঠনের কার্যালয়ে এ আলোচনা সভা হয়।

‎

‎জেলা কমিটির সহ-সভাপতি মো. সোহেল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া, চা-শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা, কোষাধ্যক্ষ হেমরাজ লোহার, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন ও মো. আবু সুফিয়ানসহ শ্রমিক সংগঠনের অন্যান্য নেতারা।

‎আলোচনা সভার আগে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে সমবেত হয়।

‎

‎সভায় বক্তারা বলেন, রুশ বিপ্লব শ্রমিকশ্রেণি ও নিপীড়িত মানুষের মুক্তিসংগ্রামে ঐতিহাসিক ভূমিকা রেখেছে। তাঁরা সাম্রাজ্যবাদী আগ্রাসন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন জোরদার করার আহ্বান জানান। বক্তারা বাংলাদেশকেও ভূরাজনৈতিক প্রতিযোগিতার ঝুঁকির কথা তুলে ধরে জাতীয় স্বার্থ রক্ষায় শ্রমিক-কৃষক-জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের মিছিল ও আলোচনা সভা

সময় ০৪:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫