সিলেট ০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার
তীব্র ক্ষোভ ও আন্দোলনের হুঁশিয়ারি...

‎টাঙ্গাইলে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।‎

‎৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির ধারক এই স্বতন্ত্র প্রশাসনকে রক্ষার দাবিতে আওয়াজ তুলেছেন টাঙ্গাইলের নার্স ও মিডওয়াইফগণ। ছবি- সাংবাদিক সজিবের সৌজন্যে।

‎

‎
‎স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর (ডিজিএনএম) বিলুপ্ত করে অন্য কোনো অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎
‎৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির ধারক এই স্বতন্ত্র প্রশাসনকে রক্ষার দাবিতে আওয়াজ তুলেছেন টাঙ্গাইলের নার্স ও মিডওয়াইফগণ।
‎গতকাল ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) টাঙ্গাইল সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিকেল ২টা ৩০ মিনিটে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ), বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) এবং সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ (ডিজিএনএম)-এর যৌথ উদ্যোগে বিএনএ টাঙ্গাইল জেলা শাখা যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎
‎মানববন্ধনে অংশগ্রহণকারী ও নেতৃত্ব বিএনএ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরুল হাসান-এর সঞ্চালনায় এই কর্মসূচি পালিত হয়।
‎বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, অধ্যক্ষ, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, আমিনা বেগম, নার্সিং ইনস্ট্রাক্টর, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, টাঙ্গাইল, বিল্লাল হোসেন, প্রধান সহকারী, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, টাঙ্গাইল, ইয়াছিন আলী, সহ-সভাপতি, বিএনএ টাঙ্গাইল জেলা শাখা,  সিনিয়র স্টাফ নার্স, জাহিদুল হক, শারমিন আক্তার, ফাহিমা আক্তার, সজীব হোসেন (২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, টাঙ্গাইল)
‎নার্সিং সুপারভাইজার সুফিয়া খাতুন, পারুল আক্তার, সিনিয়র স্টাফ নার্স, রোকসানা পারভীন, মোজাম্মেল হক, আব্দুল জলিল, মোহব্বত আলী (টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল)
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, ৪৮ বছরের ঐতিহ্যবাহী স্বতন্ত্র নার্সিং প্রশাসন বিলুপ্ত করার চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রত্যক্ষ হস্তক্ষেপে প্রতিষ্ঠিত এই স্বতন্ত্র নার্সিং প্রশাসন দেশের নার্সিং সেবায় অনন্য ভূমিকা রেখে চলেছে।
‎নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, একে বিলুপ্ত করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে টাঙ্গাইল জেলার নার্স ও মিডওয়াইফারি গণ সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত আছে।
‎
‎বক্তারা এই পেশার বর্তমান জটিলতা নিরসনে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) কর্তৃক পেশকৃত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান। তাদের প্রধান দাবিগুলো হলো, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর (ডিজিএনএম) বিলুপ্তি বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠন।
‎
‎বিগত ৪৮ বছরের স্বতন্ত্র প্রশাসন বিলুপ্তির অপচেষ্টা বন্ধ করতে হবে এবং একই সাথে জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে।
‎নিয়োগবিধি, অর্গানোগ্রাম ও ক্যারিয়ার পাথ বাস্তবায়ন: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নার্সিং ও মিডওয়াইফারি বান্ধব নিয়োগবিধি, অর্গানোগ্রাম ও ক্যারিয়ার পাথ দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে।
‎সুপারিনটেনডেন্ট পদ ৯ম গ্রেড থেকে ৭ম গ্রেড এবং ৭ম গ্রেড থেকে ৫ম গ্রেডে উন্নীত করতে হবে।
‎নার্সিং সুপারভাইজার ও নার্সিং-মিডওয়াইফারি ইনস্ট্রাক্টর পদ ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীত করতে হবে।
‎ মানববন্ধনে, আন্দোলনকারীরা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

তীব্র ক্ষোভ ও আন্দোলনের হুঁশিয়ারি...

‎টাঙ্গাইলে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।‎

সময় ১২:১৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫