সিলেট ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
শান্তিগঞ্জে মহাসড়কে টাস্কফোর্সের অভিযান‎১৭ বাসকে জরিমানা, কাগজপত্রে ত্রুটি: দ্রুত সংশোধনের নির্দেশ লাখাইয়ে বিদায় ও বরণ: সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও-এর মতবিনিময়‎ লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। ‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎মৌলভীবাজারে ডিবি ও শেরপুর পুলিশের পৃথক অভিযান ৪৫ বোতল বিদেশি মদ, গাজাসহ আটক ৬ জোনাল সেটেলমেন্ট অফিসে বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ। দক্ষিণ সুরমার লালাবাজারে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য কে গ্রেফতার করল র‍্যাব।‎ গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে নিজ বাড়ির ছাদে আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার: রহস্য ঘেরা মৃত্যু‎

নিহত আব্দুর রাজ্জাকের (ফাইল ছবি)

‎সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাড়ির ছাদে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে আবদুর রাজ্জাক (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

‎শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন থাকায় বিষয়টি হত্যা না আত্মহত্যা, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
‎তবে পুলিশ এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক প্রতিদিনের মতো শুক্রবার ফজরের নামাজ শেষে ছাদে হাঁটতে যান। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন।
‎পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

‎সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
‎তিনি বলেন,নিহতের বুক, পেট এবং পুরুষাঙ্গে গভীর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
‎যেভাবে আবদুর রাজ্জাককে মারা হয়েছে, তাতে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।”

‎পরিবারের সদস্যরা এটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করলেও, পুলিশের ধারণা ভিন্ন। হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, এই রহস্যের জট খুলতে পুলিশ তদন্ত শুরু করেছে। পারিবারিক বিরোধ বা সম্পত্তি সংক্রান্ত কোনো শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে মহাসড়কে টাস্কফোর্সের অভিযান‎১৭ বাসকে জরিমানা, কাগজপত্রে ত্রুটি: দ্রুত সংশোধনের নির্দেশ

সিলেটে নিজ বাড়ির ছাদে আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার: রহস্য ঘেরা মৃত্যু‎

সময় ০৮:৩৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫