সিলেট ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎মৌলভীবাজারে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণে‎-নাসির আহমদ শাহীন

‎

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক (সহ-সভাপতি পদ মর্যাদা) ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন মৌলভীবাজার শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছেন।
‎
‎মঙ্গলবার (২৮ আগস্ট) বিকেলে সদর উপজেলার শেরপুর, সরকার বাজার,কাজিরবাজার এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি লিফলেট বিতরণে অংশ নেন। এ সময় পথচারী ও ব্যবসায়ীদের হাতে লিফলেট তুলে দিয়ে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্পর্কে অবহিত করেন তারা।
‎
‎লিফলেট বিতরণকালে নাসির আহমদ শাহীন বলেন,“বাংলাদেশের বর্তমান অচল রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাকে পুনর্গঠনের লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা একটি যুগান্তকারী রূপরেখা। দেশের মানুষ গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচারের প্রত্যাশায় মুখিয়ে আছে- এই ৩১ দফাই সেই মুক্তির দিশা দেখাবে।”
‎
‎তিনি আরও বলেন,“বিদেশে থাকলেও আমরা প্রবাসীরা বিএনপির আন্দোলনের অংশ। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশে-বিদেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে তারেক রহমানের নেতৃত্বে দেশ আবার জনগণের হাতে ফিরে আসে।”
‎
‎এ সময় স্থানীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়ভিত্তিক প্রশাসন, দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা, তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সংস্কার, প্রবাসী কল্যাণে নীতিগত পরিবর্তনসহ জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিতকরণ।
‎
‎নাসির আহমদ শাহীন বলেন,“মৌলভীবাজারসহ সারাদেশে আমরা এই ৩১ দফা প্রচারের মাধ্যমে মানুষের মনে নতুন আশার আলো জ্বালাতে চাই। মানুষ এখন পরিবর্তন চায় — আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম একমাত্র তারেক রহমান।”
‎
‎কর্মসূচি শেষে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎মৌলভীবাজারে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণে‎-নাসির আহমদ শাহীন

সময় ০৬:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫