সিলেট ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

‎মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ৮১১ পিস ইয়াবাসহ গ্রেফতার এক মাদক ব্যবসায়ী

ডিবি পুলিশ হাতে ইয়াবা সহ আটক তরাজ মিয়া।

‎

‎
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তরাজ মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
‎
‎পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্যের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
‎
‎গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে মাতারকাপন এলাকার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এজেন্সি সংলগ্ন দোকানে ডিবি পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তরাজ মিয়াকে আটক করা হয়।
‎
‎তল্লাশির সময় তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৬০ পিস ইয়াবা এবং দোকানের ড্রয়ার থেকে আরও ৭৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করে পুলিশ।
‎
‎জেলা গোয়েন্দা শাখার ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরাজ মিয়া স্বীকার করেছে যে, সে এবং তার পলাতক সহযোগী কামরান দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। সিডিএমএস যাচাই করে জানা গেছে, তরাজ মিয়ার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
‎
‎তিনি আরও বলেন, “মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশ সুপারের নির্দেশে জেলায় মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং তা আরও জোরদার করা হবে।”
‎
‎এ ঘটনায় তরাজ মিয়া ও পলাতক কামরানকে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

‎মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ৮১১ পিস ইয়াবাসহ গ্রেফতার এক মাদক ব্যবসায়ী

সময় ০২:৩৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫