সিলেট ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎মাধবপুরে আগুনে পুড়ে তিন পরিবার নিঃস্ব, ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

‎

‎
‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাসিমপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। দুর্গাপূজার সময় ঘটে যাওয়া এ ঘটনায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্তরা।
‎
‎ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন—রঞ্জিত সূত্রধর (৬০), পিতা মৃত মনোরঞ্জন সূত্রধর; বিশাল সূত্রধর (২৫), পিতা বিশ্বজিৎ সূত্রধর; এবং সুইটি সূত্রধর (২৫), স্বামী মানিক সূত্রধর। আগুনে তাদের বসতঘরসহ আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।
‎
‎স্থানীয়দের ধারণা, দুর্গোৎসব চলাকালীন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তিনটি পরিবারের সবকিছু পুড়িয়ে দেয়।
‎
‎ঘটনার পর মাধবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ ৭ হাজার ৫০০ টাকা করে সহায়তা এবং দুই বান করে ঢেউটিন প্রদান করা হয়।
‎
‎সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন স্থানীয় ৬নং ওয়ার্ড সদস্য আব্দুল মান্নান। তিনি উপজেলা প্রশাসনের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ ও ঢেউটিন তুলে দেন।
‎
‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য অতিরিক্ত সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎মাধবপুরে আগুনে পুড়ে তিন পরিবার নিঃস্ব, ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

সময় ০৫:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫