সিলেট ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
News Title :
‎ছাতকে দোকানে হামলা-ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ, থানায় লিখিত আবেদন ধনবাড়ীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‎বালাগঞ্জে ২ কোটি টাকা ব্যয়ের ড্রেন নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ! ‎কবিতা মানুষকে সহমর্মিতা মানবিকতা ও সৌন্দর্যবোধ শেখায়ঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক‎ শায়েস্তাগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান: ট্রাকসহ ৯৬ বোতল ইসকফ সিরাপ জব্দ, গ্রেফতার ২ ‎ঢাকায় অনুষ্ঠিত হলো অনলাইন লিটারেচার গ্রুপ’স ইউনিটি এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লিটারেচার সম্মাননা-২০২৬‎‎ ‎আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা ‎হবিগঞ্জে বন্যাদুর্গত চার শতাধিক মানুষের পাশে জেলা পুলিশ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা‎ রুস্তম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ১২ ঘণ্টার আল্টিমেটাম

‎ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে পার্সোনাল হেলথ অ্যান্ড হাইজিন সেমিনার অনুষ্ঠিত

‎মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ছাত্রীদের ব্যক্তিগত স্বাস্থ্যসেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নমিতা রায় চৌধুরী। তিনি কৈশোরকালীন শারীরিক পরিবর্তন, স্বাস্থ্যবিধি রক্ষা এবং নিয়মিত পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসাইন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিপন চন্দ্র দাস, ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, এসএমসি এন্টারপ্রাইজের সেলস ম্যানেজার (সিলেট এরিয়া) মো. জাহাঙ্গীর আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আমিরুল ইসলাম সাহেদ, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, এবং শিক্ষক ফেরদৌসী আক্তার, শেফালি বেগম, লাকি আক্তার, সুবর্ণা আক্তার প্রমুখ।

‎সেমিনারে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মেয়েদের কৈশোরকালীন স্বাস্থ্য সচেতনতা ও স্যানিটারি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা শেষে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে এসএমসি’র সৌজন্যে একটি করে স্যানিটারি ন্যাপকিন প্যাকেট উপহার দেওয়া হয়।

‎বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সেমিনারটি শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন জীবনধারার প্রতি আগ্রহ জাগিয়ে তোলে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ছাতকে দোকানে হামলা-ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ, থানায় লিখিত আবেদন

‎ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে পার্সোনাল হেলথ অ্যান্ড হাইজিন সেমিনার অনুষ্ঠিত

সময় ০৯:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫