সিলেট ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

‎মৌলভীবাজারে চালু হলো ‘আপনার এসপি’

মৌলভীবাজার পুলিশ সুপার এম.কে.এইচ.জাহাঙ্গীর হোসেন, নিজ কার্যালয়ে থেকে একজন সেবা গ্রহীতার সাথে ভিডিও কলে কথা বলছেন।

‎“কথা বলি সরাসরি, নিজের সমস্যার সমাধান করি”—এই স্লোগান এখন মৌলভীবাজারের মানুষের মুখে মুখে। জেলার প্রত্যন্ত এলাকার মানুষ এখন আর ছোটখাটো অভিযোগ নিয়ে সদর দফতরে ছুটছেন না। নিজ থানায় বসেই ভিডিও কলে কথা বলছেন পুলিশ সুপার (এসপি)-এর সঙ্গে।

‎মৌলভীবাজার জেলা পুলিশের এ অভিনব উদ্যোগের নাম ‘আপনার এসপি’। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে নেওয়া এই পদক্ষেপ ইতিমধ্যে সাড়া ফেলেছে নাগরিকদের মধ্যে।

‎জেলার সাতটি থানায় স্থাপন করা হয়েছে ‘আপনার এসপি ডেস্ক’। প্রতিটি ডেস্কে আছেন এসপি মনোনীত একজন নারী অপারেটর, যিনি আগত নাগরিককে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা দেন। এরপর নাগরিক সরাসরি ভিডিও কলে এসপির সঙ্গে কথা বলে নিজের অভিযোগ বা পরামর্শ জানাতে পারেন।

‎এই সেবার মাধ্যমে জেলা সদর পর্যন্ত না গিয়ে থানায় বসেই সমাধান মিলছে বিভিন্ন অভিযোগ ও সমস্যা। এতে যেমন সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে, তেমনি পুলিশ প্রশাসনের প্রতি নাগরিক আস্থা বাড়ছে।

‎পুলিশি সেবার মানোন্নয়ন ও জনগণের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যেই এ উদ্যোগ। এতে একদিকে নাগরিকরা পাচ্ছেন সরাসরি শোনার সুযোগ, অন্যদিকে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরাও তাঁদের সমস্যা ভিডিও কলে এসপিকে জানাতে পারছেন।

‎জেলা পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা জানান, “আমরা চাই জনগণ যেন পুলিশের কাছে সহজে পৌঁছাতে পারে। অভিযোগ জানাতে বা পরামর্শ নিতে কারও হয়রানির শিকার না হতে হয়—এই উদ্দেশ্যেই ‘আপনার এসপি’ সেবা চালু করেছি।”

‘আপনার এসপি’ সেবায়, একজন সেবাগ্রহীতা এসপি’র সাথে সরাসরি ভিডিও কলে কথা বলছেন।

‎প্রায় দেড় মাস পরীক্ষামূলকভাবে চালুর পর সোমবার (২০ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ‘আপনার এসপি’ সেবার। এ সময় জেলার বিভিন্ন থানার কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎এ উদ্যোগের ফলে জেলার প্রত্যন্ত এলাকার মানুষ পুলিশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারছেন। অনেকেই বলছেন, “এখন থানায় গিয়ে ভয় লাগে না, বরং সাহস জাগে—কারণ জানি, এসপি স্যার সরাসরি কথা শুনবেন।”

‎‘আপনার এসপি’ শুধু একটি সেবা নয়, এটি জনগণ ও পুলিশের মধ্যে বিশ্বাস ও মানবিক যোগাযোগের এক নতুন অধ্যায় খুলে দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

‎মৌলভীবাজারে চালু হলো ‘আপনার এসপি’

সময় ০৭:৫৯:০২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫