সিলেট ১০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময়

ধনবাড়ীর বিলাশপুরে ফকির মাহবুব আনাম স্বপনের উঠান বৈঠক অনুষ্ঠিত

উঠান বৈঠকে মঞ্চে উপবিষ্ট বিএনপির নেতৃবৃন্দ।

‎
‎

ধনবাড়ীর বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন-এর পক্ষে এক উঠান বৈঠক গতকাল, ১৭ অক্টোবর, শুক্রবার রাত ৮ টায় বিলাশপুরে অনুষ্ঠিত হয়েছে।
‎
‎ধনবাড়ী পৌর বিএনপি ১নং ওয়ার্ডের সভাপতি মোঃ শফিকুজ্জামান শহর মাস্টার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল-এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
‎
‎উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধনবাড়ী পৌর বিএনপি সভাপতি এস এম এ ছোবহান ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম স্বপন।
‎
‎এছাড়াও স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
‎বক্তারা ধনবাড়ীর উন্নয়নের রূপকার, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ফকির মাহবুব আনাম স্বপন-এর পক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে সমর্থন ও পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
‎
‎উল্লেখ্য, এই উঠান বৈঠকের প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা থাকলেও, অনিবার্য কারণবশত তিনি উপস্থিত থাকতে পারেননি। তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং উক্ত বৈঠকে উপস্থিত সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড

ধনবাড়ীর বিলাশপুরে ফকির মাহবুব আনাম স্বপনের উঠান বৈঠক অনুষ্ঠিত

সময় ০৪:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫