
‘‘হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচংয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে পুরানবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল রহমান।
পরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বানিয়াচং অফিসের আয়োজনে দিবসটি পালনে প্রাথমিকের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
পরে বিদ্যালয় প্রাঙ্গনে এক ধোয়া শিক্ষন প্রদর্শনী অনুষ্ঠিত হয়।এ সময় এসিল্যান্ড মোঃ ইসমাইল রহমান প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শিক্ষন কার্ষক্রম পর্ষবেক্ষন করেন। তিনি শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হাতের মাধ্যমে অনেক জীবানু ছড়াই।
এজন্য খাবারের পূর্বে অবশ্যই সঠিক নিয়মে হাত পরিস্কার করতে হবে। এতে অনেক রোগ বালাই থেকে মুক্ত থাকা সম্ভব। বানিয়াচং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম ভূঞা’র ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবিরুল ইসলাম, পুরানবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা খানম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বানিয়াচং অফিসের ফিল্ড সুপারভাইজার মোস্তাক আহমেদ, জয় কুমার দাস, জুয়েল রানাসহ শিক্ষক প্রতিনিধি,এনজিও প্রতিনিধি ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মখলিছ মিয়া,বানিয়াচং থেকে ॥ 












