সিলেট ০২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

‎সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন টিলায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার: হত্যা সন্দেহে তদন্ত শুরু

ছবি- প্রতীকী।

‎সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগান সংলগ্ন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উত্তর-পশ্চিম কোণে অবস্থিত বাইগন বাড়ি টিলার চূড়ায় (যেখানে খ্রিস্টান সম্প্রদায়ের মৃতদেহ সৎকার করা হয়) একজন অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি গলায় ফাঁস লাগানো এবং দুই পা বাঁধা অবস্থায় ছিল, যা প্রাথমিকভাবে এটিকে একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকাল ৪ টা ২০ মিনিটে লাক্কাতুরা চা-বাগান এলাকার এক রাখাল (চা-শ্রমিক) গরু চরানোর সময় উক্ত টিলার চূড়ায় অজ্ঞাত নারীর লাশটি দেখতে পায়।

‎সে তাৎক্ষণিকভাবে তার পিতা সোহেল নায়েককে বিষয়টি জানালে, তিনি স্থানীয় ইউপি সদস্য রামবাহাদুরকে অবহিত করেন।

‎ইউপি সদস্য রামবাহাদুর দ্রুত বিষয়টি এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জকে (ওসি) জানান।

‎খবর পেয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে সিলেট মহানগর পুলিশের ডিসি উত্তর জনাব সাইফুল ইসলাম এবং এডিসি উত্তর দেবাশীষ দাস ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

‎পুলিশ উপস্থিত জনসাধারণের সামনে লাশের সুরতহাল (মৃত্যু-পর্যবেক্ষণ প্রতিবেদন) প্রস্তুত করে। নিহত নারীর বয়স আনুমানিক ২৫-৩০ বছর।

‎তার পরনে ছিল গোলাপি রঙের বোরখা। লাশটি গলায় ফাঁস লাগানো এবং দুই পা বাঁধা অবস্থায় পাওয়া যায়।

‎ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে। এর মধ্যে রয়েছে,

‎একটি ব্যানেটি ব্যাগ (যার ভেতরে সেলোয়ার-কামিজ ও রুমাল ছিল) ঝোপের মধ্যে  একটি লিপ জেল, একটি রুমাল এক জোড়া জুতা (মহিলার)।

‎সুরতহাল প্রস্তুত শেষে লাশের পরিচয় শনাক্তকরণ ও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

‎পুলিশ উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিতকরণ এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পরবর্তী আইনানুগ কার্যক্রম ও তদন্ত শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

‎সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন টিলায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার: হত্যা সন্দেহে তদন্ত শুরু

সময় ০৯:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫