সিলেট ১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
বিধবা-বয়স্ক কোনো ভাতাই জোটেনি সনকার‎প্রতিবন্ধী নাতনির, দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

‎টমটমের নিচে পিষ্ট হলো বিরল প্রজাতির গিরগিটি!

বিরল প্রজাতির গিরগিটি এভাবেই টমটমের চাকায় পিষ্ট হয়। ছবি- ফরাস উদ্দিন।

‎

‎
‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাহেবনগর উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তায় একটি টমটমের নিচে পিষ্ট হয়ে মারা গেছে বিরল প্রজাতির একটি গিরগিটি। ঘটনাটি ঘটেছে রবিবার (১২ অক্টোবর) দুপুরে।
‎এ ঘটনায় এলাকাজুড়ে বন্যপ্রাণী প্রেমীদের মধ্যে দুঃখ ও ক্ষোভের সঞ্চার হয়েছে।
‎সীমান্তবর্তী কমলপুর গ্রামটি জীববৈচিত্র্যে সমৃদ্ধ। প্রায়ই এখানে দেখা যায় গিরগিটি, কাঠবিড়ালি, তক্ষক, বেজি, মেছো বিড়াল ও গন্ধগোকুলের মতো প্রাণী। তবে স্থানীয়রা জানান, অনেক সময় শিশু-কিশোররা অবহেলাবশত এসব প্রাণী হত্যা করে থাকে।
‎
স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মনে করছেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে গ্রামীণ এলাকায় আরও প্রচারণা ও সচেতনতা দরকার।
‎স্থানীয় পাখি প্রেমিক সংগঠন ‘পাখি প্রেমিক সোসাইটি’-এর যুগ্ম আহবায়ক  বিশ্বজিৎ পাল বলেন, “স্থানীয় এক টমটম চালক অসাবধানতাবশত গিরগিটিটিকে পিষ্ট করেছে। পরে সে অনুশোচনাও করেনি। আমাদের এসব বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে।”
‎
‎হবিগঞ্জ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের জীববৈচিত্র্য কর্মকর্তা সাবরিনা সিমু বলেন,
‎“গিরগিটি পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদের অবহেলায় হত্যা করা পরিবেশের জন্য ক্ষতিকর।”
‎
‎অন্যদিকে, সিলেট অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম জানান,
‎“গিরগিটি একটি নিরীহ সরীসৃপ, যা রং পরিবর্তনের ক্ষমতার জন্য পরিচিত। এটি কীটপতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এদের সংরক্ষণ করা প্রয়োজন।”
‎
‎তিনি আরও বলেন,“বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী গিরগিটি হত্যা, বিক্রি, পালন বা সংরক্ষণ করা দণ্ডনীয় অপরাধ।
‎এসব অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিধবা-বয়স্ক কোনো ভাতাই জোটেনি সনকার‎প্রতিবন্ধী নাতনির, দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে

‎টমটমের নিচে পিষ্ট হলো বিরল প্রজাতির গিরগিটি!

সময় ০৪:১২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫