সিলেট ০৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎বানিয়াচংয়ে উত্তাল বিক্ষোভ: এসিল্যান্ডের স্ট্যান্ড রিলিজের দাবী‎

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন শায়খ মখলিছুর রহমান।

‎হবিগঞ্জের বানিয়াচংয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল রহমান-এর বিরুদ্ধে চরম ভোগান্তি, হয়রানি, জমিদারি সুলভ আচরণ এবং আলেমসহ সর্বস্তরের মানুষের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা এক উত্তাল বিক্ষোভ সমাবেশ করেছে।
‎এই সমাবেশ থেকে অবিলম্বে এসিল্যান্ডের স্ট্যান্ড রিলিজের দাবী জানানো হয়েছে। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেওয়া হয়েছে।
‎
‎সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় স্থানীয় শহীদ মিনারে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
‎উপজেলা জামায়াতের সাবেক প্রচার সম্পাদক সৈয়দ ফয়ছল আহমেদ এর  সভাপতিত্বে ও এনসিপি বানিয়াচংয়ের সংগঠক, সাংবাদিক জীবন আহমেদ লিটনের সঞ্চালনায়
‎বিক্ষোভ সমাবেশে বক্তারা এসিল্যান্ড ইসমাইল রহমানের অপসারণের জন্য আল্টিমেটাম দেন।
‎
‎বক্তারা অভিযোগ করেন, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি এসিল্যান্ড হিসেবে যোগদানের পর থেকেই মোঃ ইসমাইল রহমান ভূমি সেবার ক্ষেত্রে জনসাধারণকে চরম ভোগান্তিতে ফেলেছেন।
‎শুধু তাই নয়, সেবা প্রত্যাশীদের সঙ্গে তার অসদাচরণ ও নিষ্ঠুর জমিদার সূলভ আচরণ বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে একাধিকবার শিরোনাম হয়েছে।
‎
‎সম্প্রতি গত বৃহস্পতিবার বিকেলে প্রখ্যাত ইসলামি বক্তা মুফতি নাসির উদ্দিন সৌরভের সাথে তিনি অশোভন আচরণ করে মারমুখি হয়ে তেড়ে এসেছিলেন। বক্তারা আরও অভিযোগ করেন যে, এসিল্যান্ড হাওরে ড্রেজার, এক্সক্যাভেটর, মাটির ট্রাক্টর থেকে মাসোহারা (ঘুষ) গুনে থাকেন!
‎
‎বর্তমানে তিনি ১ নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে জনভোগান্তি চরম সীমায় পৌঁছেছে।
‎বিক্ষুব্ধ জনতা চরম উত্তেজনার পর্যায়ে যাওয়ার আগেই এসিল্যান্ড ইসমাইল রহমানকে শাস্তিমূলক স্ট্যান্ড রিলিজ করার জোর দাবী জানান।
‎এই আল্টিমেটাম মানা না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।

বিক্ষোভ সমাবেশে হাজার জনতার অংশ গ্রহণ।

‎
‎বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা শায়েখ  মখলিছুর রহমান, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, মাওলানা আব্দুল জলিল ইউসূফী, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ইমদাদুল হোসেন খান, মুফতি নাসির উদ্দিন সৌরভ (এসিল্যান্ড কর্তৃক ভুক্তভোগী), মাওলানা জাফর আহমদ সিরাজী, হাফেজ আব্দুল মুকিত, মাওলানা আহমেদ আলী আজিজী, বানিয়াচং প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ মখলিছ মিয়া, সাংবাদিক সুজন মিয়া, এনায়েত হোসেন, হাবিবুর রহমান মাসুক, পঞ্চায়েত ব্যক্তিত্ব আফরিন মিয়া, এনিসিপি নেতা সুজন মিয়া এবং ভুক্তভোগী কৃষক হাবিব মিয়া, সেলু মিয়া, মখলিছ মিয়া, মহসিন মিয়া, আবিদ মিয়া ও জুলহাস মিয়া প্রমুখ।
‎
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎বানিয়াচংয়ে উত্তাল বিক্ষোভ: এসিল্যান্ডের স্ট্যান্ড রিলিজের দাবী‎

সময় ০২:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫