সিলেট ১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

‎মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত

‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে এক বর্ণাঢ্য নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় সরকারি কলেজের শহীদ জিয়া অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।

‎নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি তারেক মনোয়ার।

‎অনুষ্ঠানের শুরুতে কলেজের নতুন বর্ষের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এতে বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎নবীনদের আগমনে জিয়া অডিটোরিয়ামে এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা, নৈতিকতা ও উন্নত জীবন গঠনের বিভিন্ন দিক নিয়ে এক অনুপ্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি মু’তাসিম বিল্লাহ শাহেদী বলেন, “তোমরা ১০ম মাধ্যমিক শেষ করে এখন পাবলিকে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছো। এখান থেকেই কম্পিটিশনের শুরু। ছাত্রশিবির তোমাদেরকে দুটি বিষয়ে গুরুত্ব দিতে বলবে- প্রথমত ধর্মীয় শিক্ষা, যার মাধ্যমে নৈতিকতা শেখা যাবে নৈতিকতার ব্যাপারে যাতে অসৎ সঙ্গ ত্যাগ করতে পারো, তা বিচক্ষণতার সাথে দেখবে কেননা অসৎ সঙ্গ একজন মানুষের সবচেয়ে বড় নৈতিক দূর্বলতা আর দ্বিতীয়ত হচ্ছে একাডেমিক রেজাল্ট ভালো করতে হবে। তবে এখানে মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে। কখনোই যাতে মোবাইল ফোন কারোর পড়ালেখায় ব্যাঘাত না ঘটায় সেদিকে লক্ষ রাখবে। সর্বোপরি এসব কিছু করার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি, যদি আল্লাহ সন্তুষ্ট না হন তাহলে তাকে সফল বলা যাবে না।”

‎তিনি আরও বলেন, “তোমরা পাবলিকে এসেছো কম্পিটিশন করবে এখন। তোমরা যাতে বুয়েট, মেডিকেল, পাবলিক ভার্সিটিতে চান্স পাও তার সর্বাত্মক সহযোগিতায় আছে ছাত্রশিবির, এমনকি চান্স পাওয়ার পরও যেকোনো সমস্যার সমাধানে ছাত্রশিবির তোমার অভিভাবকস্বরূপ থাকবে সবসময়।”

‎মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি সুমন আহমদের সঞ্চালনায় ও কলেজ সভাপতি আরাফাত আহমেদের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ, জেলা সভাপতি ফরিদ উদ্দিন, শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ প্রমূখ।

‎অনুষ্ঠানে মৌসাসের পরিবেশনায় সঙ্গীত ও নাটিকা পরিবেশিত হয়। অনুষ্ঠানের শেষের দিকে আগত নবীন শিক্ষার্থীদের গিফট বক্স প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

‎মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত

সময় ১০:০০:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫