সিলেট ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

জুড়ীতে কিশোরীদের নিয়ে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

একজন শিক্ষার্থী প্রধান অতিথির কাছ থেকে উপহার গ্রহণ করছেন।

“পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নসারথি গ্র‍্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে ১০টি স্বপ্নসারথি দলের ৫৩ জন কিশোরীকে ১৮ বছর পূর্ণ হওয়ায় সার্টিফিকেট, ফুল ও অনুষ্ঠানের শ্লোগান সম্বলিত ১টি করে মগ উপহার দেয়া হয়। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত স্বপ্নসারথি গ্র‍্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।

এসময় উপস্থিত ছিলেন জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচি মৌলভীবাজারের ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) মোঃ নজরুল ইসলাম, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচি জুড়ী উপজেলার কর্মকর্তা শারমিন সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলেন, আজকের এই আয়োজন নিঃসন্দেহে একটি অনন্য উদ্যোগ।

“স্বপ্ন সারথি” কর্মসূচির সদস্য যারা সচেতন থেকে নিজেদের বাল্যবিবাহ রোধ করেছেন, ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না করে নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরা নিয়েছেন, তারা আজকে প্রকৃত সফল। আমি প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

তিনি বলেন, স্বপ্নসারথি মেয়েরা আজ প্রমাণ করেছে, ইচ্ছা থাকলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়। আঠারো পার হয়ে যে মেয়েরা বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিকে না বলেছে, তারা আজ সমাজে পরিবর্তনের অগ্রদূত। তাদের এই সাহস ও সচেতনতা আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

তিনি আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা, শিক্ষা ও আত্মবিশ্বাসই প্রধান হাতিয়ার। পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে যাতে প্রতিটি কন্যাশিশু নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে বেড়ে উঠতে পারে।

সভায় বক্তারা কিশোরীদের ১৮ বছর পূর্ণ করার তাৎপর্য এবং তাদের ভবিষ্যৎ পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস ও আইনি সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। স্বপ্নসারথি কর্মসূচির মাধ্যমে কিশোরীরা যে শিক্ষা ও দক্ষতা অর্জন করেছে, তা তাদের সমাজের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন।

এই অনুষ্ঠান যেন জুড়ীর কিশোরীদের হৃদয়ে জাগিয়েছে নতুন স্বপ্নের আলো, বাল্যবিবাহ ও নির্যাতনের বিরুদ্ধে তাদের লড়াইকে শক্তিশালী করে তুলবে এক অটুট প্রতিজ্ঞার পথে, গর্বিত ও অমর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

জুড়ীতে কিশোরীদের নিয়ে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

সময় ০৮:৩৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫