সিলেট ১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎হবিগঞ্জের বাহুবলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৫ জন (৪ নারী) আটক

  • এ আর রুমন।
  • সময় ০৯:২৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • 341

মাদক সহ আটক ৫ জন।

‎

‎
‎হবিগঞ্জের বাহুবলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও ইসকফ সিরাপসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৪ জন নারী।
‎
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভৈরব জেলা কার্যালয়ের অধীনস্থ ডিএনসি সদস্যরা মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ভেরাখাল গ্রামে অভিযান পরিচালনা করে।
‎
‎অভিযানে মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম এবং ৪ নারী মাদক ব্যবসায়ী— রেখা বেগম, স্বপ্না বেগম, সামছুন্নাহার ও নেহারা বেগম-কে বিপুল পরিমাণ মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
‎
‎গ্রেফতারকৃত রেখা বেগমের কাছ থেকে ১,৯৯০ (এক হাজার নয়শত নব্বই) পিস ইয়াবা উদ্ধার করা হয়। স্বপ্না বেগমের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৭ (সাঁইত্রিশ) বোতল ইসকফ সিরাপ।
‎এছাড়া, সামছুন্নাহার, নেহারা বেগম এবং নুরুল ইসলামের কাছ থেকে মোট ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
‎
সূত্রটি আরও জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎হবিগঞ্জের বাহুবলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৫ জন (৪ নারী) আটক

সময় ০৯:২৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫