সিলেট ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎সিলেটের জৈন্তাপুরে অবৈধ বালু জব্দ: টাস্কফোর্সের অভিযানে নিলামে ১ লক্ষ ৬০ হাজার টাকা আদায়‎

‎অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জর্জ মিত্র চাকমা।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বালু জব্দ করা হয়েছে।
‎রবিবার (৫ই অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলার ৪নং বাংলাবাজার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের পিছনে রাংপানি নদী সংলগ্ন ঘাটে এই অভিযান পরিচালিত হয়।

‎
‎অভিযান চলাকালে রাংপানি নদীর ঘাটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উত্তোলন করা আট হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। পরিবেশ ও নদী সুরক্ষায় এই বালু উত্তোলন নিষিদ্ধ ছিল। জব্দকৃত বালুগুলো পরে প্রশাসন ও টাস্কফোর্সের উপস্থিতিতে স্পট নিলাম দেওয়া হয়।

জব্দকৃত বালু স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে উন্মুক্তভাবে নিলাম করা হয়েছে এবং নিলামকৃত অর্থের পরিমাণ ১ লক্ষ ৬০ হাজার টাকা।

‎
অভিযানের নেতৃত্বদানকারী ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জর্জ মিত্র চাকমা জানান, জব্দকৃত বালু স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে উন্মুক্তভাবে নিলাম করা হয়েছে এবং নিলামকৃত অর্থের পরিমাণ ১ লক্ষ ৬০ হাজার টাকা।
‎
‎উপজেলা প্রশাসনের পাশাপাশি এই টাস্কফোর্সের অভিযানে আরও অংশ নেন জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম এবং সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন শ্রীপুর বিওপির বিজিবি সদস্যরা।
‎
‎ইউএনও জর্জ মিত্র চাকমা আরও বলেন, পরবর্তীতে নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় বালু উত্তোলন না করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি উল্লেখ করেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎সিলেটের জৈন্তাপুরে অবৈধ বালু জব্দ: টাস্কফোর্সের অভিযানে নিলামে ১ লক্ষ ৬০ হাজার টাকা আদায়‎

সময় ০৮:১০:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫