সিলেট ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন ‎চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ‎মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস ‎ভোরের নীরবতা ভেঙে পুলিশের অভিযান, ৭.৫ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি ‎হবিগঞ্জ প্রেসক্লাবে ‘আমার আব্বা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত বানিয়াচং সাহিত্য পরিষদ পুনর্গঠন: সভাপতি জসিম, সম্পাদক শাহাব ‎মাধবপুরে পানির ফিল্টারে লুকিয়ে পাচারের সময় ১৯২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ‎সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই

‎জুড়ীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সোহেল-উস-সামাদ‎

পূজা উদযাপন কমিটির হাতে শারদীয় শুভেচ্ছা উপহার তুলে দেন সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সোহেল-উস-সামাদ।

‎শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সোহেল-উস-সামাদ।

‎সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের রত্না চা বাগান পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় জনসচেতনতা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
‎এসময় উপস্থিত ছিলেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া, বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজার রহমান, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সহ অনেকেই।
‎বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সোহেল-উস-সামাদ বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎসব। বছরব্যাপী বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গোৎসবের জন্য অপেক্ষা করে থাকেন।

‎ আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি।

দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি পুলিশ, আনসার, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
‎বিজিবির পক্ষথেকে নিরাপত্তায় কোনো ধরনের ঘাটতি থাকবে না। বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিজিবির এ সেক্টর কমান্ডার। এসময় তিনি পূজা উদযাপন কমিটির হাতে শারদীয় শুভেচ্ছা উপহার তুলে দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

‎জুড়ীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সোহেল-উস-সামাদ‎

সময় ০৯:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫